Don't Miss
Home / আজকের সংবাদ / আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী: ফখরুল

আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী: ফখরুল

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চুরি, হত্যা, দুঃশাসনের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসবের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী বানানো হয়।

আজ বুধবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাশ্ববর্তী দেশ ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, সরকারের বিরুদ্ধে কথা বললেই সেটা রাষ্ট্রদ্রোহ হয় না। রাষ্ট্রদ্রোহিতা করতে হলে তাকে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে; তাহলে সে রাষ্ট্রদ্রোহী।

mirza-fakrulকিন্তু বাংলাদেশে তার চিত্র উল্টো। আওয়ামী লীগ সরকারের চুরি, হত্যা, দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী বানানো হয়।

হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও পুনর্ব‌্যক্ত করেন মির্জা ফখরুল।

২০১৪ সালের ৫ জানুয়ারি দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ কারণে শুধু বিএনপি নয়, অন্যান্য দলও নির্বাচনে অংশ নেয়নি।

আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ সরকারের অধীন গণতন্ত্র নেই, এমনকি জনগণের নিরাপত্তাও নেই।

এসময় বিএনপিকে শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

সভায় অন‌্যদের মধ‌্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেড মর্তুজা তুলা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ ওবায়দুল্লাহ মাসুদ, হরিপুর উপজেলা বিএনপির সভানেত্রী নাজমা পারভিন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইনুল হক।

ট্যাগ : আওয়ামী লীগ, বিরুদ্ধে, কথা, রাষ্ট্রদ্রোহী, মির্জা ফখরুল , বিএনপি, মহাসচিব
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...