Don't Miss
Home / আজকের সংবাদ / আগামী জুনেই আসছে ‘ফেসবুক টিভি’

আগামী জুনেই আসছে ‘ফেসবুক টিভি’

এমএনএ রিপোর্ট : সামাজিক যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করতে আগামী জুনেই আসছে ‘ফেসবুক টিভি’। এ জন্য নতুন টিভি অ্যাপ আনছে ফেসবুক কর্তৃপক্ষ। টিভি অনুষ্ঠানের মতো প্রোগ্রাম দেখাতে আগ্রহী হয়ে উঠছে তারা।

বিজনেস ইনসাইডার বলছে, জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অনুষ্ঠানের দিকেই বেশি জোর দিচ্ছে।

মেগা সিরিয়াল, খেলাধুলা থেকে শুরু করে বিজ্ঞান, গেমিংয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে হবে অনুষ্ঠানগুলো এবং এই প্রোগ্রামগুলোর প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ১০ মিনিট থেকে ৩০ মিনিট।

ইতিমধ্যে এসব অনুষ্ঠানের জন্য লোক নিয়োগ দিয়েছে ফেসবুক। চলতি বছরের জুন মাসে অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে ফেসবুক।

এসব অনুষ্ঠানের জন্য ফেসবুক ‘প্রিমিয়াম ডিজিটাল রেট’ প্রদান করবে। অর্থাৎ প্রতিটি পর্বের জন্য একদম নিম্ন থেকে শুরু করে ছয় অংক পর্যন্ত অর্থ প্রদান করা হবে।

তবে এই মূল্য গতানুগতিক টিভি চ্যানেল বা নেটফ্লিক্সের চেয়ে অনেক কম হবে। তবে, ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এখনও কোনো মন্তব্য করেনি ফেসবুক।

আজ বুধবার ফেসবুকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করে।

সূত্র জানায়- প্রথমদিকে অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার এবং স্যামসাং স্মার্ট টিভির জন্য এই অ্যাপ নির্মাণ করবে ফেসবুক। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে আপলোড হওয়া ভিডিও টিভিতে-ই দেখতে পাবেন।

এর আগে ফেসবুক নতুন ভিডিওসেবা ‘লাইভ’ চালু করে এবং তাদের অফিসিয়াল অ্যাপে নতুন কিছু ভিডিও অপশন যোগ করে।

x

Check Also

নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ, জমি-ফ্ল্যাট নিবন্ধনে মৌজা রেটকে সমন্বয় হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ ...