Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৯ আগষ্ট ২০১৭, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজ ৯ আগস্ট, বুধবার। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং—লাল, বাদামি, হালকা সবুজ। শুভ রত্ন—পান্না, প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—এম আর আখতার মুকুল, রামেন্দু মজুমদার, সাংবাদিক হেদায়েত হোসেন মোর্শেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃষ (২১ এপ্রিল–২১ মে) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভালো লাগার মানুষটি ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

মিথুন (২২ মে–২১ জুন) :  আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন–২২ জুলাই) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট) : আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : আজকে দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। তীর্থভ্রমণ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : আজকের দিনটিতে কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।

মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিজমা–সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...