Don't Miss
Home / আজকের সংবাদ / লা লিগার সর্বকালের সেরা ফুটবলার মেসি!

লা লিগার সর্বকালের সেরা ফুটবলার মেসি!

এমএনএ স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ঘরোয়া লিগ লা লিগার সর্বকালের সেরা ফুটবলার কে? এমন প্রশ্নের উত্তরে সোজাসুজি এসেছে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির নাম। হ্যাঁ মেসিই হলেন সেই ভাগ্যবান ফুটবলার যিনি একাধারে বিশ্ব ফুটবল অঙ্গনেরও সেরা।

আর্জেন্টাইন এই তারকাকে লা লিগার সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা একটি গবেষণা প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটির হয়ে লা লিগার ৮৮ বছরের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছেন হোসে অ্যান্টোনিও ওর্তেগা। প্রতি মৌসুমে খেলোয়াড়দের গোল সংখ্যা, লাল কার্ড, ফাউল, কোন ফুটবলার মোট কতো মিনিট খেলেছেন এসব বিষয়ের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে এই তালিকা।

এই গবেষণার ফল থেকে জানা গেছে এই পর্যন্ত লা লিগায় খেলেছেন ৯১১৭ জন ফুটবলার। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ফুটবল যাদুকর মেসি। লা লিগায় ৩৪৯ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। যা তাকে করে তুলেছে লা লিগার সর্বোচ্চ গোলের মালিক।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেস। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক বার্সা তারকা সিজার রদ্রিগেজ। চতুর্থ স্থানে আছেন অ্যাটলেটিকো বিলবাওয়ের সাবেক ফুটবলার টেলমো জারা। পঞ্চম স্থানে স্পোর্টিং গিজন ও বার্সেলোনার সাবেক ফুটবলার এনরিক ক্যাস্ট্রো কুইনি। তবে এই তালিকার সেরা দশে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...