Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আজ ১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ১১। আপনার গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রবিবার। আপনার শুভ রং—হালকা গোলাপি, ধুসর, লাল। আপনার শুভ রত্ন—ক্যাটস আই, গোমেদ। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজের প্রয়োজনে কিছু ঋণ করতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ আসতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে লোকসানের আশঙ্কা প্রবল। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। জীবন সাথীর সাথে কোনো প্রকার ঝামেলা হতে পারে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। তবে দম্পতিদের দিনটি ভালো যাবে না। খুচরা ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য নিয়ে কিছুটা দূঃশ্চিন্তায় থাকতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয় স্বজনের আগমন হতে পারে। আর্থিক দিক কিছুটা দূর্বল থাকবে। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। শরীর স্বাস্থ্য আজ ভালো যাবে না। হঠাৎ করে মায়ের অসুস্থতার জন্য ডাক্তারের কাছে ছুটতে হতে পারে। আজ বাড়ীতে কাজের লোকের অনুপস্থিতির কারনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। গোপন শত্রুতার আশঙ্কা দেখা যায়। খাওয়াদাওয়ায় একটু সতর্ক হতে হবে।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ সন্তানের সাথে কোনো মেলায় বেড়াতে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের দিনটি খুব একটা ভালো যাবে না। অহেতুক রাগারাগি ও ভুল বুঝাবুঝির কারনে সম্পর্কে ভাঙ্গন দেখা দিতে পারে। আজ শিল্পী ও সাহিত্যিকদের কাজে বাধা বিপত্তি দেখা দেবে। সতর্ক হয়ে চলুন। অনৈতিক সম্পর্কে থেকে দূরে থাকুন।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোন প্রত্যাশিত কাজে বাধা বিপত্তির সম্মূখীন হবেন। মায়ের শরীর হঠাৎ খারাপ হতে পারে। আত্মীয় স্বজনের সাথে ভূ-স্থাবর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ দেখা দিতে পারে। আজ যানবাহনের রক্ষণাবেক্ষনের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। গৃজ পরিবেশ কিছুটা ঝামেলা পূর্ণ।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নতুন ব্যবসায়ীক আলাপ আলোচনায় সফল হবেন। বাড়ীতে ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত দেখা দেখী চলতে পারে। সাহিত্যিকদের দিনটি ঝামেলা পূর্ণ। প্রকাশকদের কাজের চাপ বৃদ্ধি পাবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। সকাল সকাল পেটের পীড়ায় কিছুটা দূর্বল হতে পারেন। বাড়ীতে আত্মীয় কুটম্বের আগমন হতে পারে। অংশীদারী কাজে কোনো বন্ধুর প্রতারণার ফলে কিছু অর্থ ক্ষয়ের আশঙ্কা রয়েছে। আজ খুচরা ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায় করতে গিয়ে কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। প্রবাসীদের দিনটি ঝামেলা পূর্ণ। সন্তান ও স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়ীক কাজে দূরের যাত্রায় তেমন কোনো সুফল নাও আসতে পারে। মনের মাঝে অজানা আশঙ্কা কাজ করতে পারে। ট্রান্সপোর্ট সংক্রান্ত কারনে ব্যয় বৃদ্ধি পাবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার আজ কোনো বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। আয় ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্ক অর্ডার পাবার সম্ভাবনা। বাড়িতে বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বিল আদায় হবে। বিদ্যার্থীদের শিক্ষা বৃত্তি লাভের যোগ বলবান।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে ভালো অগ্রগতি আশা করা যায়। বাড়ীতে বড় বোনেরসাথে কোনো কারনে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে না। আজ কোনো বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। বৈদেশিক কাজে সফলতা আসতে পারে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে না। সামাজিক ও সাংগঠনিক কাজে কিছু ঝামেলা দেখা দেবে। কেউ আপনার শত্রু হয়ে দাড়াতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের দিনটি নানা রকম জটিলতার। পুলিশ বাহীনির সদস্যদের কাজের চাপ বাড়তে পারে। ঝুঁকি পূর্ণ কোনো খেলায় অংশ না নেওয়াই ভালো।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ সংক্রান্ত কাজে আশানুরুপ সাফল্য আসবে না। কোন আধ্যাত্মীক সাধকের দ্বারা প্রতারিত হতে পারেন। পিতার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় অনাগ্রহ দেখা দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন কারনে ঝামেলায় পড়তে পারেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...