Don't Miss
Home / আজকের সংবাদ / ওয়েবে বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচাবে গুগল!

ওয়েবে বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচাবে গুগল!

এমএনএ সাইটেক ডেস্ক : কোনো ওয়েবসাইটে ঢুকে কিছু হয়তো খুঁজে দেখলেন বা গুগলে কিছু খুঁজলেন। এরপর থেকে আপনি যে ওয়েবে যান কেন ওই বিজ্ঞাপনের যন্ত্রণা আপনাকে জ্বালিয়ে মারবে। সেই বিজ্ঞাপন যেন আপনাকে তাড়া করতে থাকে। যে ওয়েবসাইটই খুলবেন দেখবেন চারদিকে শুধু সেই জিনিসের বিজ্ঞাপন।
বিরক্তিকর এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিনিয়ত যেতে হচ্ছে প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীকে। এটা শুধু বিরক্তিকরই নয়, কখনো কখনো বিব্রতকরও হয়ে পড়েছে। বিশেষ করে অফিস-আদলতে অথবা বাসা-বাড়ীতে ওয়েব সাইট ব্যবহার করার এমন তিক্ত অভিজ্ঞতা অনেকেরই হয়েছে।
তবে এবার হয়তো মুক্তি মিলতে যাচ্ছে এই যন্ত্রণার হাত থেকে। আর মুক্তির উপায়টি নিয়ে এসেছে গুগল নিজেই!
মার্কিন সার্চ জায়ান্ট গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, এখন কেউ চাইলে এই বিজ্ঞাপন ‘মিউট’ করে দিতে পারবে।
‘রিমাইন্ডার অ্যাড’ নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলো অনেকের কাছেই যন্ত্রণা। অনলাইনে কোনো পণ্য কেনার জন্য সার্চ করলে সঙ্গে সঙ্গে শুরু হয় এই বিজ্ঞাপনের যন্ত্রণা।
গুগল অবশ্য দাবি করছে, এই ‘রিমাইন্ডার অ্যাড’ লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।
গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব ওয়েবসাইট, তারা এখন কোনো ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই ‘মিউট’ বা ‘হাইড’ করা যাবে।
তবে এ ধরনের বিজ্ঞাপন পুরো বন্ধ বা ‘অপট আউট’ করার কোনো অপশনের কথা গুগল এখনো ভাবছে না।
যাদের গুগল অ্যাকাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে ‘রিমাইন্ডার অ্যাড’ পাঠাচ্ছে। সূত্র: বিবিসি
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...