Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১১ মার্চ, ২০১৭ ইং শনিবার। আজকের দিনটি কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। ঘর থেকে বেরনোর আগে এবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে? এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই৷ তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বন করার জন্য৷ আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ৭।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

১৯ ফেব্রুয়ারি ২৩ টা ৫৯ মিনিটে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে শরীরের বিভিন্ন কারণে সৃষ্ট পুরনো ব্যথা নতুন করে দেখা যেতে পারে। শীতজনিত কারণে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।

রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ১১ মার্চ ২০১৭ ইং থেকে ১৭ মার্চ ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।

আজ ১১ মার্চ। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মীন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও সোমবার। শুভ রং—সবুজ, মেরুন, সাদা। শুভ রত্ন—পান্না, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—রাজনীতিক হ্যারল্ড উইলসন, অভিনেতা ফতেহ লোহানী, বাপ্পারাজ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)

শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর: প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। সাময়িক শারীরিক অসুস্থতায় ভুগতে হতে পারে। মৌসুমী রোগব্যাধি সম্পর্কে সচেতন থাকুন। আহার বিহারে পরিমিত খাদ্যাভাস মেনে চলুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

এছাড়াও আপনার আজকের দিনটা শুভ৷ হাঁটুর জয়েন্টের ব্যথায় কষ্ট পেতে পারেন৷ ঘরে কোন ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে৷ মেডিকেল ও পরিবহণ বিভাগের সাথে নিযুক্ত ব্যক্তিরা আজকে কর্মে সাফল্য পাবেন৷ বিদ্যার্থীরা মন শান্ত রাখার চেষ্টা করুন৷ আজ আপনি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং অন্যের মন ও জয় করতে পারবেন৷ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে দেখুন৷ আপনাকে আজ অনেকেই ভাবতে পারে যে আপনি ভীষণ জেদি, একগুঁয়ে এবং বিভ্রান্ত৷ অবশ্য আপনি নিজেও জানেন যে আপনার এই বৈশিষ্ট্যগুলো কিছুটা আছে৷ আপনি আজ কিছুটা বিভ্রান্ত থাকবেন৷ দুরকম সিদ্ধান্তের মধ্যে কোনটি সঠিক তা বিচার করতে আপনি দ্বিধায় পড়ে থাকবেন৷ বাস্তবের কথা মাথায় রেখে চিন্তা করুন৷ স্বপ্ন থেকে বাড়িয়ে আসুন৷ তবে আজ নতুন কোন যোগাযোগ হতে পারে৷

বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)

শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। বিলাসজাতদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রিয় মানুষের সান্নিধ্যে সময় কাটানোর ‍সুযোগ পেতে পারেন। নব দম্পতির সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। স্নায়বিক উত্তেজনা পরিহার করতে বিতর্ক এড়িয়ে চলুন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায় হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

এছাড়াও আপনার আজকের দিনটা শুভ৷ বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন৷ আজকে কোন সিদ্ধান্ত নেবেন না৷ শিপিং ও সেলস ম্যানেদের আজকে উন্নতির সম্ভাবনা আছে৷ স্টুডেন্টরা পরিশ্রমের ফল পাবেন৷নিজের ওপর বিশ্বাস রাখুন৷ অন্যের হস্তক্ষেপকে আজ প্রাধান্য দিন৷ অদৃশ্য কোন শক্তি আজ আপনাকে চালিত করতে পারে৷ আজ কিছু সাফল্য আপনাকে উৎসাহিত করবে৷ তবে আজ আপনার মন এবং মস্তিষ্ক ভিন্ন কথা বলবে৷ দিনের শেষে আপনার মনোবল দুর্বল হলে তাতে চিন্তার কিছু নেই৷ কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নিজের ওপর বলপ্রয়োগ না করাই আজ ভালো আপনার ক্ষেত্রে৷

মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)

শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কোথাও বেড়াতে যেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। কণ্ঠশিল্পীদের জন্য সময়টি খুব একটা ভালো নাও যেতে পারে। গলা সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। ভূসম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে। প্রেম রোমান্স শুভ।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যাবতীয় কেনাকাটা শুভ।

এছাড়াও আপনার আপনার আজকের দিনটা শুভ-অশুভ মিশ্রিত৷ কোমরে বা পিঠে ব্যথা হতে পারে৷ হিসাবশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ শুভ ফল পাবেন৷ রেল ও হাসপাতালের কর্মীরা সফলতা পাবে৷ কাউকে ভালো লাগলে আজকের দিনে তাকে তা জানাতে পারেন৷ আজকের দিনটা আপনের কড়া শাসনে কাটবে৷ কোন সিদ্ধান্ত নেওয়াত ক্ষেত্রে কেউ জোড় করতে পারে৷ তবে সেটা দিয়ে যদি আপনার ভালো হতে পারে বলে মনে করেন তবেই তা মেনে চলুন৷ অথবা নিজেকে তা দিয়ে শুধুমাত্র অনুপ্রাণিত করুন৷ আজ আপনার লক্ষ্য বিকৃতি ঘটতে পারে৷ নিজেকে দিশেহারা না করে যেদিকে ইচ্ছে সেই দিকেই যান৷ আজ আপনার দাবার শেষ দান দেওয়ার দিন৷ অর্থাৎ নিজেকে সেভাবেই তৈরি করুন৷ দ্বন্দ্বে না গিয়ে দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন৷

কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)

শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন: বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর: মুক্তা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে হাতে অর্থকড়ি আসতে পারে। পাওনা অর্থ আদায়ে তাগাদা দিন। চক্ষু সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কাউকে কথা দেওয়ার আগে চিন্তা করুন তা রাখতে পারবেন কিনা

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

এছাড়াও আপনার আজকের দিনটা মধ্যম যাবে। অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা অন্যের বিরক্তির কারণ হতে পারে। পরোপকারের কারণে অর্থ ব্যয়ের যোগ আছে। প্রেমিকার কাছে আপনার মতামত খুলে বলুন। ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করুন। সঙ্গীকে যেকোনো বিষয়ে সহায়তা করুন। আজ আপনি চরম মানসিক বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন। নিজের মধ্যে বিতর্ক বাসা বাঁধতে পারে। অন্যের থেকে সাহায্য নিলে সেটাও আপনাকে বিভ্রান্ত করবে। পুরোপুরিভাবে কোন কিছুই বিশ্বাস করতে পারবেন না। তাই অন্যের মতামত নিয়ে সেটাকে নিজের মতো করে গুছিয়ে নিন প্রথমে। তারপর সময় অনুযায়ী কাজ করুন।

সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)

শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মামানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর: চুন্নি ও প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর্থিক দিক মন্দ যাবে না। গৃহে অতিথি আসতে পারে। ছোট ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। কাছে কিংবা দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কোনো মনোবাসনা পূর্ণ হতে পারে। আবাসন বিষয়ে ব্যস্ততা বাড়তে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটা মধ্যম যাবে। গলার ব্যথায় কষ্ট পাবেন। কর্মস্থলে ভালো ব্যক্তি হিসেবে সুনাম হবে । ফটোগ্রাফির স্টুডেন্টরা সফলতা পাবেন। বন্ধুদের সহযোগিতা করুন। সমতা বজায় রেখে চলাটা আজ আপনার কাছে  চ্যালেঞ্জ। একটা দ্বন্দ্ব বেড়েই চলছে আপনার জীবনে, যার সমাধান সূত্র আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিকাছে, ওই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাতে হবেনা। সমাধান সূত্র ঠিক সময়ে বেড়িয়ে আসবে। কোন জটিল পরিস্থিতি নিয়ে বেশি মাতামাতি করতে তাতে জট পড়তে পারে তাতে। আর সেই জট ছাড়ানো আরও কঠিন হয়ে যাবে। নতুন কোন সুযোগ আসতে চলেছে।

কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি: বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম  যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে ব্যয় বাড়বে। আর্থিক সংকট এড়াতে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। পেশাগত উন্নয়ণে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাইগ্রেন কিংবা চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা অবহেলা করা ঠিক হবে না। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটা মধ্যম যাবে। মানসিক অবসাদ কাটিয়ে উঠুন। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করুন। নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটান। আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে একটা টেনশন তৈরি হতে পারে।তবে আজ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। হাতে যেসব সিদ্ধান্ত রয়েছে সেগুলো নেওয়ার সময় নাহয় আপনি খুব কল্পনাপ্রবণ হয়ে পড়বেন না হয় অতিরিক্ত বাস্তবিক হয়ে পড়বেন, যার কোনটাই কাম্য নয়। সব থেকে কঠিন বিষয় হল এমন মানুষ খুঁজে পাওয়া বা এমন পরিস্থিতি খুঁজে পাওয়া যা আপনার সঙ্গে সম্মত হতে পারে। নাহলে আপনাকে আপস করতে হতে পারে।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর: হীরা-পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম  যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে বন্ধু কিংবা সহকর্মীদের মাধ্যমে উপকৃত হতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আয় উপার্জনের পথে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক সুস্থতার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। গৃহে অতিথি আসতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে।

এছাড়াও আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। ঘাড়ের ব্যথায় সমস্যা পেতে পারেন। কোন নতুন পরিকল্পনা নেবেন না। কর্ম ক্ষেত্রে ছোট কোন শত্রুতা থেকে ঝগড়া হতে পারে। চিকিৎসকরা কর্মে সাফল্য পাবেন। যাদের ওপর ভরসা করতে পারেন তাদের সাথেই সময় কাটান। কোন অপ্রত্যাশিত বাধা আসতে পারে আজ। আপনার কাল্পনিক স্বভাব বাস্তবের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। যা আপনাকে কাজ করতে বাধা দিতে পারে। আপনার আবেগ আপনার কাজে বাধা দিতে পারে। তবে আবেগকে উপলক্ষে করবেন না আবার প্রশ্রয়ও দেবেননে। নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখুন।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: কর্কট এবং মীন। শুভ পাথর:  প্রবাল ও চুন্নি।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। প্রবাসে অবস্থানরত অনেকেই আয় উপার্জন ‍বৃদ্ধির সুযোগ পেতে পারেন। চাকুরি সংক্রান্ত কোনো কাজে ব্যস্ততা বাড়বে। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় সাফল্য পেতে পারেন। বন্ধু কিংবা গুণীজনের পরামর্শ কিংবা সহযোগিতা পেতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন। আজ আপনার অর্থভাগ্য শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত। আপনার মিষ্টি বাক্য দ্বারা সবার মন জয় করুন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আই টি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সফলতা পাবেন। নিজের থেকে একটু বেড়িয়ে বহির্বিশ্বকে এবার একটু দেখুন। বাইরে আপনার জন্য এনেছ কিছু অপেক্ষা করে আছে। সুযোগ থাকলে তাদের সঙ্গে বাইরে কোথাও বাড়িয়ে আসুন। মন খুলে কথা বলুন। আলোচনায় অংশগ্রহণ করুন। নিজেকে সামাজিক করে তুলুন। তাতে আপনারই ভালো লাগবে। এগিয়ে যেতে সহায়তা করবে আপনাকে। তবে কেউ আপনাকে পিছনে টানছে বলে আজ আপনার মনে হতে পারে।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন: বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম  যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি ভাগ্যোন্নয়ণের চেষ্টায় সাফল্য পেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে। পেশা কিংবা উচ্চশিক্ষার জন্য কেউ কেউ বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। পেশাক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

এছাড়াও আপনার আজকের দিনটা মধ্যম যাবে। সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। বিবাহিত ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটবে। রাজনীতি জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন।  ব্যবসায়ে বিনিয়োগ করবেন না। আজকের সমস্ত সংবাদে মননিবেশ করুন। শুধুমাত্র যেসব সংবাদ সহজেই দৃষ্টিতে আসে সেগুলোই নয়, সবরকম সংবাদই গ্রহণ করার চেষ্টা করুন। তাতে আপনার অনেক সুবিধা হতে পারে নিজের কাজের ক্ষেত্রে। আজ কিছু সমাজসেবা করুন। সমাজের জন্যও আপনার কিছু করার আছে। আপনার পরিবারে নতুন কেউ আসতে চলেছে।

মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

শুভ রং: নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা: ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন: শনি ও বুধবার। মানানসই রাশি: বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: ক্যাটস আই।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে কোথাও সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল থাকতে পারে। কাজকর্মে সময়ানুবর্তী হওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ী ও পেশাজীবীদের কর সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়তে পারে। কারও কারও ক্ষেত্রে প্রবাসযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়ণের পথে নিজেকে আরও সক্রিয় করে তোলার প্রয়োজন হতে পারে। পেশাগত দিক খুব একটা মন্দ যাবে না। বন্ধু কিংবা সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। রাজনৈতিক‌ তৎপরতা শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে। গুরুজনদের মতামতকে মনোযোগ দিয়ে শুনুন। স্পাইনালকর্ডে ব্যথা হতে পারে। উচিত কথা বললে সমস্যায় পড়বেন। প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে। কষ্টসাধ্য কাজ করুন। তাতে আপনার সুফল লাভের আশা রয়েছে। অতীতের ভুল নিয়ে আক্ষেপ করবেন না। পুরাতন সমস্যা সমাধান হতে পারে। স্বপ্নকে সত্যি করতে গেলে সেই অনুযায়ী কাজ করুন। অন্যকে উৎসাহিত করার মতো গুণ আপনার মধ্যে রয়েছে। সেটাকে কাজে লাগান।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর: নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। নতুন চুক্তি ঝুঁকিপূর্ণ। অবিবাহিতদের কারও কারও ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে। একসঙ্গে একাধিক কাজ করার প্রয়োজন হতে পারে। সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল থাকতে পারে। ভাগ্যোন্নয়ণের চেষ্টায় প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। চাকুরিসংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য শুভ। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটা শুভ। মুখের নিম্নভাগে কোন আঘাত লাগতে পারে। সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোন সিদ্ধান্ত নেবেন। কোন জমি বা বাড়ি ক্রয় করতে হলে তা ১ থেকে ২.৪৫ এর মধ্যে করুন। বিদ্যার্থীরা আজ ভালো ফল পাবেন। গতকাল যে কাজ খুব সহজে করতে পেরেছিলেন আজ তা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। বর্তমান কোন কাজের জন্য দেওয়ালে মাথা ঠোকার পরিস্থিতি হতে পারে। আপনার গতিবেগ আজ একটি ধীর গতির হতে পারে। এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করুন। নিজের শৈল্পিক স্বত্বাকে এই সময় একটু ঘষেমেজে নিন।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: রক্তমুখী নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বাড়তে পারে। প্রয়োজনে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। মৌসুমী রোগব্যাধি থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর শরীর স্বাস্থ্যের খোঁজখবর নিন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কের ক্ষেত্রে নিজেকে সংযত রাখা হবে বুদ্ধিমানের কাজ। ভাগ্যোন্নয়নের চেষ্টায় সাফল্য পেতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

এছাড়াও আপনার আজকের দিনটা মধ্যম যাবে। মনের কোন আশা পূরণ হতে পারে। কোন মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। নিজের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব বেড়ে উঠতে পারে আজ। প্রাক্তন বান্ধবীর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে৷ স্ত্রীর সঙ্গে ছোট কারণে ঝগড়া হতে পারে৷ গতকালের তুলনায় আজকের দিনটি আপনার খারাপ যাবে৷ তবে এটাই আপনার জন্য ভালো খবর হতে পারে৷ ধৈর্য ধরে রাখুন৷ সব সমস্যার সমাধান হয়ে যাবে৷ সব থেকে কঠিন বিষয় হল এমন মানুষ খুঁজে পাওয়া বা এমন পরিস্থিতি খুঁজে পাওয়া যা আপনার সঙ্গে সম্মত হতে পারে৷ নাহলে আপনাকে আপস করতে হতে পারে৷

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...