আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
December 29, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৯ ডিসেম্বর ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না– এতে শান্তি নষ্ট হবে। খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন।
অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। কাজের ক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে যাবে। আজ, আপনার স্ত্রী আপনি বা আপনার বিবাহ সম্পর্কে সকল খারাপ জিনিস বলতে পারেন। কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি সম্ভবত কেনাকাটার জন্য যেতে পারেন- যদি আপনি জিনিস কেনার জন্য টাকা খরচ করেন কিন্তু তা গুরুত্বপূর্ণ না হ্য তাহলে আপনার সঙ্গীর উপর খুব মন খারাপ হবে। প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করতে পারেন। রাজনৈতিক কাজ কর্মে সম্মানীত হবার যোগ প্রবল। শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কোনো পেশাজীবী সঙ্গঠনের সভায় অংশ নিতে পারেন। বিদেশে কর্ম সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয়বহুল। দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত কারণে ভ্রমনের সম্ভাবনা প্রবল। বৈদেশিক কর্মকান্ডে সফল হবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক জাতিকারা বিদেশে ভর্তি সংক্রান্ত ঝামেলার সমাধান করতে পারবেন। বন্ধু ভাগ্য বলবান। কাজ কর্মে বন্ধুর সাহায্য পেতে পারেন। ঠিকাদারী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজ কর্মে অগ্রগতি আশা করা যায়। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। বকেয়া কিছু টাকা আদায়ের যোগ প্রবল। আর্থিক সঙ্কটের অবশান হবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ কোনো সামাজিক বা সাংগঠনিক কাজে সফল হতে পারেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা। বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে। কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের উচ্চ শিক্ষা সংক্রান্ত কাজকর্ম শুভ। বিদেশে উচ্চ শিক্ষা লাভের সুযোগ চলে আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে দূরে কোথাও যেতে পারেন। পিতার সাহায্যে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। কোনো ব্যক্তিগত কাজে শিক্ষকের সাহায্য পেতে পারেন। ধর্মীয় কোনো ব্যক্তির সাহায্য কাজে আসবে । কোন পরীক্ষায় সফল হতে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভুলবুঝাবুঝির কারনে কিছু ঝামেলা হতে পারে। পাওনাদারকে আজ কিছু টাকা পয়সা দিতে হবে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের দিনটি ভালো যাবে। ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ করলে তাতে লোকসানের আশঙ্কা। কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা অপমানিত হতে পারেন। কারো মৃত্যু সংবাদ পেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক বলবান হয়ে উঠবে। খুচরা ব্যবসায় ভালো আয়ের যোগ। বিবাহের কথাবার্তায় অগ্রগতি হতে চলেছে। বৈদেশীক যোগাযোগ শুভ। অংশিদারী ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজ স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। কাজ কর্মে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। শরীর হটাৎ খারাপ হতে পারে। কাজের লোকের সাথে কোন কারেনে তর্ক বিতর্ক হবার আশঙ্কা। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন। শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল। গৃহপালিত প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। পড়াশোনায় ব্যস্ত হতে পারেন। প্রেমিকার সাথে দূরে কোথাও ঘোরাঘুরি করার সম্ভাবনা। শিল্প সাহিত্যের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। কোনো সংস্কিৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্তানের সাথে বেড়াতে যাওয়ার যোগ দেখা যায়। নিঃসন্তান দম্পতিরা সন্তানের জন্য কোনো চিকিৎসকের স্মরাণাপন্ন হবেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বাড়ীতে বহু আত্মীয় সমাগমের যোগ রয়েছে। প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয়ের সম্ভাবনা প্রবল। গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত আলোচনায় লাভবান হবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। গৃহস্থালী আসবাবপত্র ক্রয়ের সম্ভাবনা প্রবল।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের প্রতিবেশীর বাড়ীতে কোনো অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। দূর থেকে ভালো সংবাদ আশা করা যায়। আজ বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। যোগাযোগ বৃদ্ধি পাবে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি অনুকূল থাকবে। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা প্রবল। আজ কোনো বিয়ে বা জন্ম দিনে অংশ নিতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। বাণিজ্যিক আলাপ আলোচনায় অগ্রগতি হতে পারে। খাদ্য ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন শুক্রবারের 2017-12-29