Don't Miss
Home / হোম স্লাইডার / আবারও সেলিমের সিনেমায় পরীমনি
পরীমনি

আবারও সেলিমের সিনেমায় পরীমনি

এমএনএ বিনোদন ডেস্ক : ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরীমনিকে নিয়ে ‘স্বপ্নজাল’ সিনেমা নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান এবার একই পরিচালকের আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ‘গুনিন’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। ‘রাবেয়া’ চরিত্রে অভিনয় করবেন এ নায়িকা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি।

হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। পরীমনিকে চুক্তিবদ্ধ প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পরীকে পেয়ে আমি হ্যাপি। ওর সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি রাবেয়া চরিত্রটি নতুন মাত্রা পাবে পরীর মাধ্যমে। কারণ ছবির মূল চরিত্রই এটি।’

এর আগে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শিডিউল জটিলতার কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। ‘গুনিন’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পরীমনি দেশীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি জেল থেকে যেদিন বের হই সেদিনই প্রস্তাব পাই। এটি আমার জন্য ছিল সেরা উপহারের মতো। আশা করছি কাজটি ভালো হবে।’

আসছে অক্টোবরে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরীমনি ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ। এরই মধ্যে সবার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা সেলিম।এদিকে পরীমনি কাজে ফিরেছেন। কিছুদিন আাগে ডাবিং করেছেন ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমার। এ ছাড়া রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ সিনেমার শেষ লটের চিত্রায়ণেও অংশ নেওয়ার কথা রয়েছে পরীমনির।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...