Don't Miss
Home / খেলাধূলা / আমির এর আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর ঘোষণা
পাকিস্তানের

আমির এর আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর ঘোষণা

এমএনএ খেলাধূলা ডেস্ক :  পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছায় অবসর ঘোষণা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেছেন, আমির বোর্ডকে জানিয়েছে, তার আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার আগ্রহ নেই। তাকে তাই আগামীতে পাকিস্তান দলে ডাকা ঠিক হবে না।

মোহাম্মদ আমির এক ভিডিও বার্তায় বলেছেন,  পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে মানিয়ে নিয়ে খেলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মারাত্মক মানসিক নির্যতন করা হচ্ছে। এই অবস্থায় আমি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চাই না।

এই নির্যাতন আমি আর নিতে পারছি না। ২০১০-২০১৫ পর্যন্ত অনেক কিছু দেখেছি। সব সময় আমাকে শুনে যেতে হয় যে, পিসিবি আমার পেছনে অনেক অর্থ ব্যয় করেছে। এসব শুনে আমি ক্লান্ত। আমি শহীদ আফ্রিদির কাছে কৃতজ্ঞ। তিনি নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর আমাকে আবার ক্রিকেটে ফেরার সুযোগ করে দিয়েছিলেন।’

x

Check Also

ঢাকায় আবারও ৫০০ কিলোমিটারের বেশি সড়ক কাটবে ওয়াসা, দীর্ঘমেয়াদি ভোগান্তির শঙ্কায় নগরবাসী

বিশেষ প্রতিবেদক রাজধানী ঢাকার বাসিন্দারা যখন কিছুদিনের জন্য খানাখন্দমুক্ত ও চলাচলযোগ্য সড়কের স্বস্তি উপভোগ করতে ...