Don't Miss
Home / আজকের সংবাদ / ফুটবল দল কিনলেন সানি লিওন

ফুটবল দল কিনলেন সানি লিওন

এমএনএ স্পোর্স ডেস্ক : ভারতীয় প্রিমিয়ার ফুটবল সেশন টু’ তে ফুটবল দল কিনলেন বলিউড তারকা সানি লিওন। এতে কোচির দল ‘কেরালা কোবরা’র সহযোগী মালিক হলেন সানি।

জি-নিউজের খবরে বলা হয়, চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ভারতের মুম্বইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটসল সেশন টু’র বাকি ম্যাচ।

প্রিমিয়ার ফুটসলের আয়োজকরা জানান, ফুটসলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে অক্টোবর ১ এর মধ্যে ফাইনালের ম্যাচের আয়োজন করা হবে।

প্রিমিয়ার ফুটসল সেশন টু’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনাল্ডিনিহোর মত দুনিয়া কাঁপানো তারকা ফুটবলাররা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...