আন্তর্জাতিক ডেস্ক
ইরানের হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন (উত্তোলন) সাময়িকভাবে স্থগিত করেছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি- কাতারএনার্জি। খবর বিবিসির।
সোমবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে রয়েছে রাস লাফান—স্থলভিত্তিক একটি বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র—এবং মেসাইইদ, যা কাতারের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।
উপসাগরীয় এই দেশটি বিশ্বের শীর্ষ এলএনজি উৎপাদকদের অন্যতম। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ার পাশাপাশি কাতার বৈশ্বিক এলএনজি বাজারে প্রধান সরবরাহকারী হিসেবে বিবেচিত।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের এই উৎপাদন স্থগিতের সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

