Don't Miss
Home / আজকের সংবাদ / ২ দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর

২ দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর

বিশেষ প্রতিবেদক

দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর।

সোমবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ হতে পাঠানো এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের লক্ষ্য।

ওই বার্তায় আরও বলা হয়, সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...