Don't Miss
Home / আজকের সংবাদ / ই-ভিসা জটিলতায় আজ ২টি হজ ফ্লাইট বাতিল

ই-ভিসা জটিলতায় আজ ২টি হজ ফ্লাইট বাতিল

এমএনএ রিপোর্ট : ই-ভিসা জটিলতার ফলে হজযাত্রী সংকটের কারণে এখন প্রতিদিনই বাতিল হচ্ছে নিয়মিত হজ ফ্লাইট। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি সিডিউল হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট দুইটি হলো, বিজি-৩০৩৯ ও বিজি-৩০৩১

এনিয়ে বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হলো। গতকাল বাতিল হয়েছিল একটা। বাতিল হওয়া ফ্লাইটের দু’টির মধ্যে বিজি-৩০৩৯ আজ সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে এবং বিজি-৩০৩১ মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটে সৌদির উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য সময় নির্ধারিত ছিল। এসব ফ্লাইটের হজযাত্রীদের ভিসা জটিলতা সহসা কাটলে অন্য ফ্লাইটে তাদের পাঠানো হবে ।

এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ৭৮ জন হজযাত্রীকে রেখেই চলে যায়।

নিয়মানুসারে, হজের জন্য সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যে ক’টি স্লট আছে ঠিক সেই ক’টি ফ্লাইট অবশ্যই যেতে হবে।

এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সংখ্যক ফ্লাইট তৈরি থাকার পরও ঠিক সময়ে ই-ভিসা না আসায় বহুসংখ্যক যাত্রী হজে যেতে পারছেন না। এ কারণেই ফ্লাইট বাতিল করতে হয়েছে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। শাহজালাল থেকে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ হবে ৫ অক্টোবর।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...