Don't Miss
Home / হোম স্লাইডার / এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন ২০-২৬ জুলাই

এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন ২০-২৬ জুলাই

এমএনএ রিপোর্ট : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যাদের ফল নিয়ে সংশয় থাকবে তারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল শুক্রবার থেকে এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানিয়েছেন, ২০ জুলাই থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু হবে। আবেদনের সময় শেষ হবে ২৬ জুলাই।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনালে আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেওয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।

যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

পুনঃনিরীক্ষায় একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

তবে পুনঃনিরীক্ষার জন্য ম্যানুয়েল কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...