Don't Miss
Home / আজকের সংবাদ / এক বছরের চুক্তিতে পাঁচ অবসরপ্রাপ্ত সচিব নিয়োগ
ছুটির

এক বছরের চুক্তিতে পাঁচ অবসরপ্রাপ্ত সচিব নিয়োগ

বিশেষ প্রতিনিধি

সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঁচজন অবসরপ্রাপ্ত সচিবকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিযুক্ত এসব সচিব পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের সচিব পদে পদোন্নতি পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর (রেট্রোস্পেকটিভ) করা হয়।

মঙ্গলবার নিয়োগপ্রাপ্তদের মধ্যে—

  • মো. আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • শহিদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে।

  • মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ১ মার্চ মো. মুনশি আলাউদ্দিন আল আজাদকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ গণনা করা হবে এবং যোগদানের আগে সব ধরনের প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি নির্ধারণ করে প্রত্যেক সচিবের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে চুক্তিভিত্তিক দায়িত্বে থাকা নয়জন সচিবের নিয়োগ বাতিল করে সরকার।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...