Don't Miss
Home / প্রশাসন / ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী

ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক

ট্রাম্প প্রশাসনের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে পুরোপুরি নেতিবাচকভাবে দেখছেন না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী Paul Kapur-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তিতে বেশ কিছু ধারা রয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হতে পারে। তবে কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী মনে হলে তা চিহ্নিত করে সরকারকে জানানো হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পুনরায় দরকষাকষির সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বৈঠকে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, মার্কিন বিনিয়োগ বাড়াতে নন-ট্যারিফ বাধা দূর করার আহ্বান জানিয়েছেন পল কাপুর। তবে আজকের বৈঠকে নির্দিষ্টভাবে বাণিজ্য চুক্তির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে তিনি জানান।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...