এমএনএ বিনোদন ডেস্ক : নিজের ক্যারিয়ার গড়ার দৃঢ় প্রত্যয়ে দেশ ছেড়ে বিদেশ-ভূমে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যৌনতা নির্ভর দৃশ্যে অবলীলায় নিজেকে তুলে ধরে একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। সস্তা জনপ্রিয়তা পেতে নিজের অভিনয় শৈলীতা ছেড়ে এ কোন পথে হাটছেন জয়া আহসান?
কলকাতার ‘রাজকাহানি’ সিনেমায় অভিনয় করে দেশে কম সমালোচনার শিকার হননি এ সময়ের ব্যস্ততম নায়িকা জয়া আহসান। সিনেমায় বেশকিছু বিতর্কিত দৃশ্যে দেখা যায় তাকে। এমন যৌনতা নির্ভর দৃশ্যে অভিনয়ের জন্য দেশের বিভিন্ন মহল থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয় জয়াকে।
কিন্তু এসব সমালোচনা-হুমকির তোয়াক্কা না করে ফের যৌনতা নির্ভর একটি সিনেমায় নাম লেখালেন জয়া। কলকাতার ‘অ্যাডাল্ট ক্রাইম’ শবর সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
কলকাতার খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীল এ সিনেমার পরিচালনা করবেন। সিনেমার গল্প লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সিনেমায় পুরুষরাও নারীদের মাধ্যমে কীভাবে যৌন নিগ্রহের শিকার হন সেটাই দেখানো হবে।
সিনেমার প্রধার চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। তার চরিত্রের নাম বিষাণ। যে ছোটবেলা থেকে বিভিন্ন মহিলার দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। একটা সময় তার নারী শরীরের প্রতি কোনও আকর্ষণ থাকে না। ছবিতে বিষাণের স্ত্রীর চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আর এবারও শবরের চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
এছাড়া আরো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার। ছবির মিউজিক করবেন বিক্রম ঘোষ। সিনেম্যাটোগ্রাফার সৌমিক হালদার। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হবে।
রাজকাহানি ছবিতে জয়া আহসান-এখানে ক্লিক করে ভিডিও চিত্র দেখুন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক



