Don't Miss
Home / আজকের সংবাদ / ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর টার্গেটে আইসিসি!

ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর টার্গেটে আইসিসি!

এমএনএ স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর টার্গেটে বিগত কয়েক বছর থেকে  নানান রকমের কর্মসূচী চালিয়ে যাচ্ছে আইসিসি। এ আলোকে আগামী বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে বর্ধিত দলের অংশগ্রহণে।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে মাত্র ১০টি দেশ নিয়ে। অন্যান্য খেলার বিশ্বকাপে যেখানে প্রতিবারই বেড়ে চলছে প্রতিযোগীর সংখ্যা, সেখানে কমেই চলছে ক্রিকেট বিশ্বকাপে দেশের সংখ্যা। আর এ নিয়ে সমালোচনারও শেষ নেই। তাই এই সমালোচনা দূর করতেই দেশের সংখ্যা বাড়ানোর চিন্তা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির আগামী বোর্ড সভায় বিশ্বকাপে দল বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে সংস্থাটির পক্ষ থেকে। সহযোগী দেশগুলোকে বিশ্ব আসরে সুযোগ দিতেই তাদের এই ভাবনা। সর্বশেষ ২০১৫ বিশ্বকাপেও ১৪টি দেশ অংশ নিয়েছিল। কিন্তু এরপর সেখান থেকেও কমিয়ে ফেলা হয়েছে দেশের সংখ্যা।
র‌্যাংকিংয়ে সেরা আট দল এবং বাছাই পর্ব থেকে আসা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে নিয়ে বসবে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ আসর। দল কমিয়ে আনার এই ব্যাপারে স্কটল্যান্ডের কোচ গ্রান্ট ব্রাডবার্ন বড় দলগুলোর সঙ্গে খেলতে না পারায় আইসিসির সমালোচনা করেছেন।
কলকাতায় চলমান আইসিসির উইম্যান্স কমিটির বৈঠকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বিশ্বকাপে দল বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সোমবার বৈঠক শেষে বিশ্বকাপে দল বাড়ানোর ইঙ্গিত দিয়ে আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপে দল বাড়ানোর বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে।
আসলে বিশ্বকাপে সহযোগী দেশগুলোর অংশগ্রহণ বাড়াতেই হবে।ক্রিকেটের স্বার্থেই এটা প্রয়োজন।’ ২৫ ও ২৬ এপ্রিল আইসিসির বোর্ড মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...