Don't Miss
Home / আজকের সংবাদ / কলম্বিয়ায় ভূমিধসে ২৭৫ জনের প্রাণহানি

কলম্বিয়ায় ভূমিধসে ২৭৫ জনের প্রাণহানি

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুতুমায়ো প্রদেশে ভূমিধসে এ পর্যন্ত ২৭৫ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অনেকে।

বিবিসির খবরে জানা যায়, সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় প্রাদেশিক রাজধানী মোকোয়ার নদীর তীর ভেসে যায়। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যায়।

রেডক্রস বলছে, কমপক্ষে ২২০ জন নিখোঁজ রয়েছেন। প্রায় ৫০০ জন আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ।

টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাঁদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গাড়ি। ধ্বংসস্তূপের নিচে এখনো ‘অগণিত’ মানুষ আটকা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে গিয়েছেন প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। তিনি ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন।

প্রেসিডেন্ট জানান, আক্রান্ত এলাকা থেকে ৩ লাখ ৪৫ হাজার বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।

তিনি এ সময় আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন। সান্তোস বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। নিহত আরও বাড়ছে। আক্রান্তদের সাহায্যে সম্ভব সব কিছু করা হবে।’

আক্রান্ত ১৭টি অঞ্চলের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতায় এক হাজার ১শ’ সেনা সদস্য এবং পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনী উদ্ধারকাজে অংশ নিয়েছে। খবর রয়টার্স, বিবিসির।

একজন সেনা কর্মকর্তা জানান, স্থানীয় হাসপাতালগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।

আঞ্চলিক গভর্নর সরেল আরোকা কলম্বিয়ান গণমাধ্যমকে বলেছেন, মাকোয়া পুরোপুরি মাটির নিচে চাপা পড়েছে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ৮০ শতাংশ রাস্তা তিন ঘণ্টার মধ্যে ভূমিধসে চাপা পড়বে। সেতুগুলো ভেসে গেছে।

প্রাদেশিক রাজধানী মোকোয়ার মেয়র হোস অ্যান্তোনিও বলেন, ওই এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে পানি ও বিদ্যুৎ নেই।

গত শুক্রবার রাতভর ভারী বৃষ্টির ফলে নদীর পানি পাড় উপচে মোকোয়া শহর প্লাবিত হয়ে যায়। গতকাল শনিবার সকালে ধসে পড়ে বহু ঘর, মাটির নিচেও বাড়িঘর চাপা পড়ে।

ধ্বংসস্তূপে শ্বশুরকে খুঁজে ফেরা ৪২ বছর বয়সী মারিও উসালে জানান, গত শুক্রবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও ঝড় হয়। এতে আমার শাশুড়িও নিখোঁজ হন। দুই কিলোমিটার দূরে তাকে মাথায় গুরুতর জখম অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার জ্ঞান রয়েছে।

এদিকে, উদ্ধার কর্মীরা জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

কলম্বিয়ার এ ঘটনায় বিভিন্ন দেশের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...