Don't Miss
Home / আজকের সংবাদ / ফ্রান্সের কার্নিভালে বিস্ফোরণে আহত ১৮

ফ্রান্সের কার্নিভালে বিস্ফোরণে আহত ১৮

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্সের কার্নিভালে একটি বিস্ফোরণে শিশুসহ আহত হয়েছেন ১৮ জন। আহতদের মধ্যে রয়েছেন ঐ অঞ্চলের মেয়র নিজেও।

বিবিসি জানায়, কার্নিভালে একটি বড় বিস্ফোরণ ঘটনর প্রস্তুতি নিয়ে আগুন জ্বালানো হয়। কিন্তু বিস্ফোরকটি কত শক্তিতে ফেটে পড়বে তা সম্পর্কে ধারণা ছিল না আয়োজকদের।

প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে ভিলেপিন্তায় ইয়োলো কার্নিভালে গতকাল শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় দেখা যায়, অগ্নি উৎসবের জন্য আগুন ধরানোর কয়েক মূহুর্তের মধ্যেই বোনফায়ারটি বিস্ফোরিত হয়ে চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে।

এজেন্সি ফ্রান্স প্রেস জানায়, এই বিস্ফোরণে শিশুসহ একজন মা গুরুতর আহত হন। এই বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে প্যারিস পুলিশ।

বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ বিষয়ে সরকারি কৌঁসুলিরা একটি তদন্ত শুরু করেছেন বলে গণমাধ্যমের খবর।

অন্যদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, আগুন লাগানোর জন্য যে পেট্রোল ব্যবহার করা হয়েছিল, সেটি থেকে বিস্ফোরণ হতে পারে। বিবিসি।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...