Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ৫ আইনজীবী

খালেদার সঙ্গে দেখা করতে কারাগারে ৫ আইনজীবী

এমএনএ রিপোর্ট : দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ পাঁচ আইনজীবী। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।
এ পাঁচ আইনজীবী হলেন- খালেদার আইনজীবী প্যানেলের সদস্য সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ও অ্যাডভোকেট আবদুর রেজাক খান।
এর আগে গাড়িতে করে কারা ফটকের সামনে পৌঁছান তারা।
এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আইন অনুসারে ১৮ ক্যাটাগরির কারাবন্দি অটোম্যাটিক্যালি ডিভিশন পান। এর জন্য আলাদা করে আবেদনের প্রয়োজন হয় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় খালেদা জিয়াকে কারাগারে আনার পর এখনও ডিভিশন দেওয়া হয়নি।
খালেদা জিয়ার সঙ্গে তারা আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলেবেন জানিয়ে তিনি বলেন, রায়ের নথিপত্র পেলে আমরা দ্রুত আদালতে আপিল করবো।
এর আগে গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে দেখা করেন তার স্বজনেরা।
খালেদার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলামকে এদিন বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে প্রবেশ করানো হয়। পরে বিকেল ৫টার দিকে তারা বের হয়ে ওই এলাকা ত্যাগ করেন।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
তারেক রহমানসহ অন্য ৫ আসামিকে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড। বয়স বিবেচনায় খালেদা জিয়ার সাজা কমানো হয় বলে রায়ে উল্লেখ করেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি সব আসামিকে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...