Don't Miss
Home / আজকের সংবাদ / খালেদা জিয়াকে বিমানবন্দরে গ্রেপ্তার করুন : হাছান মাহমুদ

খালেদা জিয়াকে বিমানবন্দরে গ্রেপ্তার করুন : হাছান মাহমুদ

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিমানবন্দরে গ্রেপ্তার করুন। কারণ খালেদা জিয়া আদালতের অনুমতি ছাড়াই লন্ডনে গিয়েছেন। তাই লন্ডন থেকে দেশে ফিরলে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।

আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়া ‘লন্ডন ষড়যন্ত্র’-এর প্রতিবাদে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে হাছান মাহমুদ একথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ১৫০ দিন হাজিরা দেননি। তিনি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং আদালতের নির্দেশ না নিয়েই বিদেশ গিয়েছেন। সরকারের কাছে জোর দাবি জানাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিমানবন্দরে আসামাত্রই গ্রেপ্তার করা হোক।

হাছান মাহমুদ বলেন, এর আগেও খালেদা জিয়া যতবার বিদেশে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছেন, ততবার দেশে এসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এবার তিনি দীর্ঘসময়ের জন্য বিদেশ গিয়েছেন। বিদেশে গিয়ে তিনি চিকিৎসা কিংবা নাতি-নাতনিদের সঙ্গে ব্যস্ত নেই। আমরা জানতে পেরেছি, তিনি লন্ডনে বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করছেন। এসব সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে আগামী নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে যড়যন্ত্রের রাজনীতি। তারা এখন জনগণের কাছ থেকে দূরে চলে গেছে। খালেদা জিয়া জানেন মানুষ নির্বাচনে বিএনপিকে প্রত্যাখান করবে। তাই এখন তিনি যড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...