Don't Miss
Home / আজকের সংবাদ / ঘরেই তৈরি করুন মজাদার আইসক্রিম!

ঘরেই তৈরি করুন মজাদার আইসক্রিম!

এমএনএ ফিচার ডেস্ক :  বাইরে তাপদাহ এবং প্রচন্ড গরম। এই গরমে ঠাণ্ডা আইসক্রিমের চেয়ে লোভনীয় খাবার কমই আছে। ছেলে বুড়ো সবাই এর ভক্ত। যাদের ‍আইসক্রিমের নাম শুনলেই খেতে ইচ্ছে করে তাদের জন্য খুব সহজ রেসিপি। আসুন আমরা মজাদার আইসক্রিম ঘরেই তৈরি করি। রেসিপিটি দিয়েছেন- রন্ধন শিল্পী মোসাম্মৎ সেলিনা হোসেন

কিন্তু বন্ধুরা গরমে শুধু আইসক্রিম খেলেই তো হবে না। সুস্থ থাকতে বেশি বেশি পানি পান করতে হবে। মনে রাখতে হবে এই গরমে Icecreamচা, কফির পরিবর্তে প্রচুর পানি পান করতে হবে, সঙ্গে প্রচুর ফল ও ফলের জুসও খেতে হবে। যারা প্রায়শই বাইরে বের হন তারা ঘর থেকে বের হওয়ার সময় পানির বোতল ও ছাতা সঙ্গে নিতে ভুলবেন না যেনো।

আইসক্রিম তৈরিতে যা যা লাগবে:

হুইপ ক্রিম ২ কাপ, ২ কাপ ফ্রেশ ক্রিম, চিনি ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম এবং ফ্রেশ ক্রিমে চিনি দিয়ে খুব ভালো করে ফেটে নিন। যতক্ষণ পর্যন্ত চিনি মিশে না যায়।

এবার ভ্যানিলা এসেন্স দিন। ভালো করে বিট করুন। একটি বলে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।

মিশ্রণটি বের করে এবার খুব ভালো করে বিট করুন। মিশ্রণটি ফোম হয়ে গেলে আবার ৮ ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন।

এইতো, তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা আইসক্রিম। পছন্দ মতো বাদাম, স্ট্রবেরি অথবা চেরি দিয়ে সাজিয়ে সুন্দর স্বচ্ছ একটি বাটিতে পরিবেশন করুন।

 

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...