Don't Miss
Home / আজকের সংবাদ / চুয়াডাঙ্গার ১২৮ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই!

চুয়াডাঙ্গার ১২৮ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই!

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলায় ১২৮টি সরকারি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় স্কুল পরিচালনায় নানান সমস্যায় পড়তে হচ্ছে সহকারি শিক্ষকদের।

দীর্ঘ দিন ধরে এসব প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৪৯টি। এর মধ্যে ২৬৪টি সরকারি, ১৭৪টি নব্য সরকারি ও ১১টি আনরেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রাথমিক বিদ্যালয়ের ১২৮টি প্রধান শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে।

Educationএর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪১টি, আলমডাঙ্গা উপজেলায় ৩৪টি, দামুড়হুদার ৩০টি ও জীবননগরে ২৩টি। পাঁচ বছর ধরে সারা দেশের চুয়াডাঙ্গাতে প্রধান শিক্ষকের শূন্য পদে লোক নিয়োগ দেয়া হচ্ছে না। সেই কারণে প্রতি বছর শূূন্য পদের সংখ্যা বেড়েই চলেছে।

জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ওই শূন্য পদ পূরণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি চালাচালি করেও কোনো সুফল মেলেনি।

এ দিকে জেলার এই ১২৮টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের মতো অতি গুরুত্বপূর্ণ পদ একটানা পাঁচ বছর শূন্য থাকায় বিদ্যালয়গুলো পরিচালনাসহ কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিত্যদিনের লেখাপড়ায় অবর্ণনীয় ক্ষতি সৃষ্টি হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ তৃৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসারে উন্নীত হওয়ায় গোটা দেশব্যাপী ওই পদে নতুন নিয়োগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) এখন পর্যন্ত নতুন করে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হোসেন বলেন, খুব দ্রুতই প্রধান শিক্ষক নিয়োগে সার্কুলার জারি করা হবে।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...