Don't Miss
Home / আজকের সংবাদ / দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮

দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮

এমএনএ স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮।

অস্ট্রেলিয়ার ইনিংসে ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে অজিদের দূর্গে প্রথম আঘাত হানেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও শেষ পর্যন্ত নিজেকে বাঁচতে পারলেন না অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৮)। মিরাজের পরের বলে এলবিডাব্লিউ হয়েই ফিরতে হলো তাকে। বাংলাদেশের প্রথম সাফল্য আসে অস্ট্রেলিয়ার দলীয় ৯ রানে।

স্কোরবোর্ডে ৫ রান যোগ হতে না হতেই আবারও আঘাত! সাকিবের করা পরের ওভারের প্রথম বলে রান আউট হয়ে যান উসমান খাজা (১)। ৫ বল পরেই অর্থাৎ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের ওই ওভারের শেষ বলে এলবিডাব্লিউ হয়ে যান নাথান লায়ন (০)। তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছূঁতে পারেননি। দিনশেষে ম্যাট রেনশো ৬ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ৩ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এর আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৬০ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ৮৪ ও তামিম ৭১ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স নাথান লিয়ন ও অ্যাস্ট অ্যাগার ৩টি করে উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...