Don't Miss
Home / আজকের সংবাদ / নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

এমএনএ জেলা প্রতিনিধি : নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। আজ সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার কান্দাইলে ও সকাল ১০টার দিকে শিবপুর উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কান্দাইলে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতদের মধ্যে পাঁচজন স্থানীয় ব্যবসায়ী ও একজন চালক রয়েছেন, তারা হলেন- বিয়ানীবাজার পৌর শহরের জামান প্লাজার রূপশি বস্ত্র বিতানের মালিক রেজাউল করিম (৩৪), শখ কসমেটিক্সের মালিক খায়রুল বাশার খয়ের (৪২), মতিন ক্লথ স্টোরের জোবের আহমদ (২৭) ও জসিম উদ্দিন (২৬), মরটিনের বিয়ানীবাজারের ডিলার ইকবাল আহমদ (২৮), গাড়িচালক বাবুল আহমদ (৩৫)।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে নরসিংদী থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় ৫ জন। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আরো ২ জনের মৃত্যু ঘটে।
এদিকে সকাল ১০টার দিকে একই মহাসড়কের জেলার শিবপুর উপজেলার কারারচর বিসিক শিল্পনগরী এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ইটাখোলাগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত অবস্থায় ৬ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কারারচর গ্রামের আরমান মিয়া (৫০), ও সৈয়দনগর গ্রামের মাসুম মিল্লাহর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ গণমাধ্যমকে জানান, সকাল ৭টার দিকে সিলেটের বিয়ানীবাজার থেকে মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল।
পথে মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...