Don't Miss
Home / হোম স্লাইডার / নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী

নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না : মির্জা ফখরুল

এমএনএ রাজনীতি ডেস্ক : নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। এটা জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের তামাশা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। যাদের সমন্বয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাদের প্রায় সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

বিএনপি মহাসচিব আরো বলেন, কমিটির প্রধান ওবায়দুল হাসান জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে ছিলেন। তার বাবা ছিলেন আওয়ামী লীগ মনোনীত গণপরিষদ সদস্য। ওবায়দুল হাসানের ছোট ভাই সাজ্জাদ হোসেন প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।কমিটির সদস্য ছহুল হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার তাদের সকল অবৈধ ও বেআইনি কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে আড়াল করতে বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। ‘মার্কিন কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের বক্তব্যকে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বিকৃতভাবে উপস্থাপন দেশের কূটনৈতিক ক্যাডার সার্ভিসকে দলীয়করণের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ।’

এলপি গ্যাস ও সয়াবিন তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি মনে করে সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অধিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্যব্যবহার্য দ্রব্যাদি মূল্যবৃদ্ধি করা হচ্ছে যা জনগণের জন্য দুর্ভোগের কারণ সৃষ্টি করছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...