Don't Miss
Home / হোম স্লাইডার / মৃত্যুঞ্জয়ে চাপা পড়ল তামিমের ইনিংস, জিতল চট্টগ্রাম
টি-টোয়েন্টি ফরম্যাটে এটা সহজ

মৃত্যুঞ্জয়ে চাপা পড়ল তামিমের ইনিংস, জিতল চট্টগ্রাম

এমএনএ খেলাধুলা ডেস্ক : ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা ঢাকাকে জিততে হলে শেষ ওভারে করতে হতো মাত্র ৯ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এটা সহজ টার্গেট বলা চলে। তারওপর ব্যাটিংয়ে ছিলেন ৭৩ রানে অপরাজিত থাকা তামিম ইকবাল। কিন্তু বল হাতে নিয়েই প্রথম বলেই কায়েস আহমেদকে শিকার বানান মৃত্যুঞ্জয়। এরপর ব্যাট করতে নামা মোহাম্মদ নাঈম দুই বল খেলে রানের খাতাই খুলতে পারেননি। শেষ তিন বলে ঢাকার টার্গেট দাঁড়ায় ৯ রান! প্রথম তিন বলে কোনো রানই তুলতে পারেনি তারা।

চতুর্থ বলে অতিরিক্ত থেকে আসে এক রান। এরপরের বলে কোনোমতে একটা সিঙ্গেল নিয়ে তামিমকে স্ট্রাইক দেন নাঈম। কিন্তু পঞ্চম বলে তামিম লেগবাই সূত্রে পেলেন মোটে এক রান। এমন মুহূর্তে চট্টলার জয় অবধারিতই ভাবা হয়। তবে ইনিংসের শেষ বলে নো বল করলে আবারও ঢাকার দিকে ঝুলে পড়ে ম্যাচ। তবে শেষ বলে নাঈম নিতে পারলেন কেবল এক রান। ফলাফল তিন রানের হার ঢাকার।এর আগে টস হের ব্যাট করতে নেমে শামীমের প্রথম ফিফটিতে ভর করে ১৪৮ রান করেছিল চট্টগ্রাম। শামীম হোসেন করেছেন সর্বোচ্চ ৫২ রান। মিনিস্টার ঢাকার বোলার মাশরাফী পেয়েছেন একটি উইকেট।

চট্টগ্রাম প্রথমে ধীরগতিতে শুরু করলেও শামীম হোসেনের ৫২ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে ঢাকার বিপক্ষে লড়াই করার মতো স্কোর পায় তারা। মাত্র ৯ রানেই জাকির হাসানের উইকেট হারিয়ে শুরু হয় চট্টগ্রাম ইনিংস। এরপর মাশরাফী এবং ফজল হক ফারুকির কিপটে বোলিংয়ে রান খরায় পড়ে চট্টগ্রাম।তবে যখন ভাবা হচ্ছিল চট্টগ্রাম বেশি রান করতে পারবে না, তখনই দলের হাল ধরেন শামীম হোসেন পাটোয়ারি। তার ফিফটি করা ইনিংসটি সাজানো ছিল ৫ চার এবং এক ছয়ে।এদিকে ঢাকার সব বোলারই একটি করে উইকেট পান। তবে বোলিংয়ে কিপটে ছিলেন মাশরাফী এবং আরাফাত সানি। এ ছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও পেয়েছেন একটি উইকেট।

মিনিস্টার ঢাকা
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, আরাফাত সানি, এবাদত হোসেন চৌধুরী, ইমরানউজ্জামান, মাশরাফী বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকি ও কাইস আহমেদ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, চ্যাডউইক ওয়ালটন ও নাসুম আহমেদ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...