Don't Miss
Home / আজকের সংবাদ / পদত্যাগে অস্বীকৃতি জানানো পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা যেতে পারেন আদালতে

পদত্যাগে অস্বীকৃতি জানানো পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা যেতে পারেন আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর রাজ্যপাল আর.এন. রভি আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন।

বিধানসভার মেয়াদ বৃহস্পতিবার (৭ মে) রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। এর আগেই বুধবার সন্ধ্যায় রাজভবন থেকে এক লাইনের একটি আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৭৪(২)(খ)-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে ৭ মে ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হলো।

এদিকে বিধানসভা নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এখনও সরব রয়েছেন মমতা ব্যানার্জী। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সেন্টার ফর লিগ্যাল পলিসির সাংবিধানিক আইনবিষয়ক কেন্দ্র ‘চর্খা’র প্রধান স্বপ্নীল ত্রিপাঠি বলেন, সংবিধানের অবস্থান এ বিষয়ে স্পষ্ট। তার ব্যাখ্যায়, অনুচ্ছেদ ১৭৪(২)(খ) অনুযায়ী বিধানসভা ভেঙে গেলে তার কার্যকাল শেষ হয়ে যায় এবং একই সঙ্গে মন্ত্রিসভার সাংবিধানিক ভিত্তিও আর থাকে না।

তিনি জানান, এ অবস্থায় বিদায়ী মুখ্যমন্ত্রী কেবল তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, সাধারণত রাজ্যপালের অনুরোধে, যতক্ষণ না নতুন সরকার গঠিত হয়। তবে এটি সাংবিধানিক রীতি, বাধ্যতামূলক কোনো বিধান নয়।

ত্রিপাঠীর মতে, মমতা ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও তাতে সাংবিধানিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। পরবর্তী ধাপে নতুন বিধানসভা গঠন করা হবে এবং নবনির্বাচিত বিধায়কদের মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবেন, তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।

বিশেষজ্ঞদের মতে, বিধানসভা ভেঙে যাওয়ার পর নিয়মিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সাংবিধানিক ভিত্তি আর থাকে না। কারণ মুখ্যমন্ত্রীর বৈধতা নির্ভর করে নির্বাচিত বিধায়কদের আস্থার ওপর, আর বিধানসভা না থাকলে সেই ভিত্তিও কার্যকর থাকে না। ফলে কেয়ারটেকার ব্যবস্থার বাইরে ক্ষমতায় থাকার সুযোগ খুব সীমিত।

নির্বাচন নিয়ে অভিযোগের বিষয়ে ত্রিপাঠী বলেন, এ ধরনের বিষয় ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ১৯৫১’-এর আওতায় নির্বাচন মামলা হিসেবে সংশ্লিষ্ট হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়। সেখানে নির্দিষ্ট আসনে নির্বাচনী আইন লঙ্ঘনের প্রমাণ উপস্থাপন করতে হয়।

x

Check Also

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশ দৃঢ় অবস্থানে, মোমিনুলও সেঞ্চুরির পথে

খেলাধুলা প্রতিবেদক পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে দারুণ এক ইনিংস খেললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। চাপের ...