Don't Miss
Home / আজকের সংবাদ / পাঁচদিনে সাড়ে সাতশ কোটি ছাড়াল ‘বাহুবলী টু’

পাঁচদিনে সাড়ে সাতশ কোটি ছাড়াল ‘বাহুবলী টু’

এমএনএ বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলা ভারতীয় সিনেমা ‘বাহুবলী টু’-এর পাঁচ দিনে বিশ্বব্যাপী আয় সাড়ে সাতশ কোটি রুপি ছাড়িয়েছে।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা গতকাল মঙ্গলবার টুইট করেন, ‘বাহুবলী টু’-এর বিশ্বব্যাপী আয়: ভারতে ৬০৫ কোটি, ভারতের বাইরে ১৬০ কোটি রুপি। সবমিলিয়ে ৭৬৫ কোটি রুপি।

মূলত তেলুগু ভাষার এই সিনেমাটির তৈরি করা হয়েছে হিন্দি, তামিল ও মালয়ালাম ভাষার সংস্করণ। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলছেন, বলিউডের অন্য সব সিনেমার রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ‘বাহুবলী টু’-এর হিন্দি সংস্করণ।

তিনি লিখেছেন, “গত সোমবার পর্যন্ত ‘বাহুবলী টু’-এর হিন্দি সংস্করণ ভেঙে ফেলেছে অন্য সবার রেকর্ড। ২য় দিনে অর্ধশত কোটি রুপি, ৩য় দিনে শতকোটি রুপি, চতুর্থ দিনে দেড়শ কোটি রুপি এবং ৫ম দিনে দুইশ কোটি রুপির ব্যবসা ছাড়িয়েছে এটি।”

সপ্তাহান্তের ছুটি শেষ হয়ে যাওয়ার পরও বক্স-অফিসের ‘বাহুবলী’ জ্বর যেন কাটছেই না। রমেশ বালা বলছেন, গত সোমবারেও ভারতে ‘বাহুবলী টু’য়ের হিন্দি সংস্করণের আয় ছিল ৩৭ কোটি রুপি। এটিই ভারতের যে কোনো সিনেমার জন্য সর্বোচ্চ সোমবারের আয়।

ভারতের বাইরেও সমানতালে ব্যবসা চালিয়ে যাচ্ছে ‘বাহুবলী টু’। তরণ আদর্শ বিস্ময় প্রকাশ করেছেন এ নিয়েও।

তিনি লিখেছেন, “কখনো কি ভেবেছিলেন, ভারতের সিনেমা কেবল যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহেই ৭২ কোটির উপরে ব্যবসা করবে? ‘বাহুবলী টু’ সেটা করে দেখিয়েছে।”

ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার আসন অবশ্য এখনও ধরে রেখেছে আমির খান অভিনীত ‘পিকে’। ২০১৪’র সিনেমাটির মোট আয় ৭৯২ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, প্রথম সপ্তাহেই ‘পিকে’র রেকর্ড ভাঙতে সক্ষম হবে সিনেমাটি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...