Don't Miss
Home / আজকের সংবাদ / পাকিস্তান সফর নিশ্চিত করল শ্রীলঙ্কা

পাকিস্তান সফর নিশ্চিত করল শ্রীলঙ্কা

এমএনএ স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে যাওয়া নিশ্চিত করল শ্রীলঙ্কা। আজ শনিবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা আগামী অক্টোবরে দুই কিংবা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আট বছর আগে ২০০৯ সালে লাহোর সফরকারী শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে জিম্বাবুয়ে ছাড়া এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক দল সফর করেনি। সন্ত্রাসী হামলার শিকার সেই লঙ্কানদের দিয়েই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেল পাকিস্তান।

কলম্বোতে গত সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সুমাথিপালা পাকিস্তান সফরে দল পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। নিরাপত্তা নিয়ে সবুজ সংকেত পাওয়ার পর লঙ্কান ক্রিকেট বোর্ড ম্যাথুজদের শ্রীলঙ্কা সফরের অনুমোদন দেয়।

গত রবিবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা পাকিস্তান সফরে দল পাঠানোর ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘আমি আমার দলকে পাকিস্তানে নিতে চাই। আমরা আগে নিরাপত্তা বিশেষজ্ঞদের পাঠাবো। সেখানকার, বিশেষ করে লাহোরের নিরাপত্তা নিয়ে ইতিবাচক রিপোর্ট পেলে আমরা সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। সেই ম্যাচগুলোর কমপক্ষে একটি আমরা লাহোরে খেলতে চাই।’ এবার সেই ঘোষণা বাস্তবায়নের অপেক্ষায় শ্রীলঙ্কা ও পাকিস্তান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...