Don't Miss
Home / আজকের সংবাদ / পালং পাকোড়া

পালং পাকোড়া

পালং পাকোড়া
।ফারহানা রুমকি।
পালং শাক দেখতে যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু।এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি আমরা প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি।। কিন্তু বাচ্চারা অনেক সময় শাক খেতেই চায় না।আবার বড় রাও আছে যারা শুধু মাছ মাংস খেয়ে থাকে। তাই পালং শাক সকলের খাওয়ার একটা জাদুকারী উপায় নিয়ে হাজির হলাম । পাকোড়া তো আমাদের সবারই পছন্দের! পালং শাক দিয়ে যদি মুচমুচে পাকোড়া তৈরি করা যায়, তাহলে কেমন হয়? যারা শাক খেতে পছন্দ করে না, তারাও কিন্তু মজা করে খাবে। তাহলে দেড়ি না করে, পালং পাকোড়া তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি জেনে নিন!

পালং পাকোড়া তৈরির নিয়ম
উপকরণ
পালং শাক- ১ আঁটি
বেসন- ১ কাপ
হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ
জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
শুকনো মরিচ গুঁড়ো-১ চা চামচ
লবণ– পরিমাণমতো
চাট মসলা- ১ চা চামচ
বেকিং পাউডার- ১ চা চামচ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালী
১) প্রথমে শাকের আঁটি থেকে কচি ও সতেজ পাতাগুলো বেছে নিয়ে ধুয়ে নিন।

২) অন্যদিকে একটি পাত্রে বেসন, বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

৩) এবার এই মিশ্রণে পরিমাণ মত পানি যোগ করুন এবং ঘন করে মিশ্রণ টি তৈরি করে নিন। বেগুনি বা চপ বানানোর জন্য যেমন মিশ্রণ বানিয়ে নেন, সেভাবেই এটি বানাতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, মিশ্রণটি যেনো পাতলা না হয়ে যায়।

৪) চুলায় কড়াই বা প্যান বসিয়ে তেল গরম করতে দিন। চুলার তাপ মাঝারি রাখবেন।

৫) তারপর ধুয়ে রাখা পালং পাতা এই মিশ্রণে চুবিয়ে নিন। সবদিকে যেন সমানভাবে কোটিং হয়, সেদিকে খেয়াল রাখুন।

৬) এবার এটি গরম তেলে দিয়ে দিন এবং বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন।

৭) একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন। ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে টিস্যুতে রাখুন ও উপর থেকে সামান্য চাট মসলা ছিটিয়ে দিন।

৮) এভাবে এক এক করে সবগুলো পালং পাকোড়া ভেজে নিন। উপরে চাট মসলা দেওয়াতে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে।

ব্যস, অল্প সময়েই মজাদার ও হেলদি একটি স্ন্যাকস তৈরি হয়ে গেলো! এবার পছন্দের সসের সাথে গরম গরম পালং পাকোড়া সার্ভ করে দিন। ভাতের সাথেও খেতে পারেন নতুবা বিকেলের নাস্তার সাথেও খেতে পারেন। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার পালং পাকোড়া।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...