Don't Miss
Home / আজকের সংবাদ / পেরুতে দ্বিতল বাস খাদে পড়ে নিহত ৪৪

পেরুতে দ্বিতল বাস খাদে পড়ে নিহত ৪৪

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পেরুতে যাত্রীবাহী দ্বিতল একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। তবে এ দুর্ঘটনায় কতোজন আহত হয়েছেন সে পরিসংখ্যান জানা যায়নি।
দেশটির দক্ষিণাঞ্চলীয় ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে (প্রধান মোটরওয়ে) স্থানীয় সময় গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত দেড়টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে যায়।
আরিকুইপা পুলিশের প্রধান জেনারেল ওয়াল্টার ওরতিজ প্রাণহানির সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাথমিক টুইটার অ্যাকাউন্টে ৩৫ জনের প্রাণহানির খবর জানিয়েছিলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দুর্ঘটনার স্থান আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো।
উদ্ধারকারী দল পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে সেই আরেকিপা অঞ্চলের গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেছেন, “পেরুর জাতীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।”
বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান রে লাতিনো; কিন্তু তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছে পুলিশ।
যাত্রীর সংখ্যা আরো বেশি হবে বলে মন্তব্য পুলিশের। তাদের যুক্তি, পথে বাসটিতে যেসব যাত্রী উঠেছিল প্রাথমিক রেজিস্ট্রারে তাদের উল্লেখ নেই।
আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে জানিয়ে টুইটার পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।
চলতি বছরের ২ জানুয়ারি দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৫২ জনের প্রাণহানি হয়। এক মাসের ব্যবধানে গতকাল বুধবারের ঘটনাটি দ্বিতীয় বৃহত্তম।
পেরুতে প্রায়ই বাস দুর্ঘটনা ঘটে। এর জন্য দেশটির অনিরাপদ সড়ক ও চালকদের দক্ষতার অভাব দায়ী বলে মনে করা হয়।
সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৬ সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় অন্তত দুই হাজার সাতশ’ মানুষের প্রাণহানি হয়েছে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...