Don't Miss
Home / আজকের সংবাদ / ফোরজি সংশোধনী নীতিমালা চূড়ান্ত অনুমোদন

ফোরজি সংশোধনী নীতিমালা চূড়ান্ত অনুমোদন

এমএনএ রিপোর্ট : ফোরজি সংশোধনী নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আগামী জানুয়ারি মাস থেকে দেশে চালু হচ্ছে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা। আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ইতোমধ্যেই ফোরজি গাইডলাইনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জানুয়ারিতে এই সেবা চালু হবে।
তারানা হালিম বলেন, ফোরজি’র ব্যাপারে অপারেটরদের আপত্তিগুলো নিষ্পত্তি করে গাইডলাইনের অনুমোদন দেয়া হয়েছে। এখন গাইডলাইনটি বিটিআরসিতে পাঠানো হবে।
এদিকে আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হবে। ফ্রান্সে স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ হয়েছে। ফ্রান্স সফরে গিয়ে আমরা সেটি ছুঁয়ে এসেছি। এখন উৎক্ষেপণের অপেক্ষায়। আশা করছি মার্চের কোনো এক সময় যুক্তরাষ্ট্রের কেপ কেনেডি থেকে উৎক্ষেপণ করা হবে।
বিটিআরসি কার্যালয়ে টেলিকম খাতের সংগঠন টিআরএনবি’র নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে একথা জানান তিনি।
এর আগে চলতি বছরের জুনে ফোরজি নীতিমালার অনুমোদন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অপারেটরদের দাবির মুখে ওই নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। এরপর আবারও সেটি অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হয়।
তিনি জানান, সম্প্রতি ফোরজির সেই সংশোধিত নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এতে প্রযুক্তি নিরপেক্ষ তরঙ্গ ব্যবহার মূল্য কমানো হয়েছে।
ফোরজির পরিবর্তিত সংজ্ঞায় বলা হয়েছে, ন্যূনতম ১০০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) স্পিডের পরিবর্তে ২০ এমবিপিএস হলেই ফোরজি হিসেবে চিহ্নিত হবে। এ ছাড়া যেসব তরঙ্গের টেকনিউট্রালিটি নেওয়া হবে, সেসব তরঙ্গ দিয়ে অপারেটররা ফোরজি, থ্রিজি, টুজিসহ সব সেবা প্রদান করতে পারবে বলেও নতুন নীতিমালায় বলা হয়েছে।
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...