এমএনএ অর্থনীতি রিপোর্ট : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫ মে থেকে বাজারদরের চেয়ে কম দামে পণ্য বিক্রি শুরু করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
১৫ মে থেকে শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে বলে আজ মঙ্গলবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসব জায়গায় ক্রেতারা কেজিপ্রতি ৫৫ টাকা দরে দেশি চিনি, ৮০ টাকা কেজি দরে মাঝারি দানার মসুর ডাল, ৮৫ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ছোলা ও ১২০ টাকা কেজি দরে খেজুর কিনতে পারবেন ক্রেতারা।
এখন বাজারে চিনি কেজিপ্রতি ৬৮-৭০ টাকায়, মাঝারি দানার মসুর ডাল ৯০-৯৫ টাকায়, সয়াবিন তেল লিটারপ্রতি ১০৪-১০৫ টাকায় ও ছোলা কেজি প্রতি ৮২-৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশের বিভাগীয় জেলা শহরে ১৮৫টি ভ্রাম্যমাণ ট্রাক এসব পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এরমধ্যে ঢাকায় ৩০টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং
বাকি জেলা সদরগুলোতে ২টি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।
এছাড়া টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও ২ হাজার ৮১১ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা পণ্য কিনতে পারবে।
একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিদিন ট্রাকপ্রতি তিনশ থেকে চারশ কেজি চিনি, আড়াইশ থেকে তিনশ কেজি মশুর ডাল, তিনশ থেকে চারশ লিটার সয়াবিন তেল, তিনশ থেকে চারশ কেজি ছোলা এবং বিশ থেকে ত্রিশ কেজি খেজুর বরাদ্দ থাকবে।
এছাড়া নিয়মিত পরিবশকরা পাঁচশ থেকে চয়শ কেজি চিনি, তিনশ থেকে চারশ কেজি মশুর ডাল, তিনশ থেকে চারশ কেজি সয়াবিন তেল, পাঁচশ থেকে ৬শ কেজি ছোলা পাবেন।
ঢাকায় টিসিবির ভ্রাম্যমাণ বিক্রিয় কেন্দ্রগুলো হলো- সচিবালয় গেট, জাতীয় প্রেসক্লাব, কাপ্তানবাজার, ছাপড়া মসজিদ, পলাশী মোড়, সায়েন্স ল্যাব মোড়, নিউমার্কেট, শ্যামলী-কল্যাণপুর, জিগাতলা মোড়, খামারবাড়ি-ফার্মগেট, কলমীলতা বাজার, মহাখালী, শেওড়াপাড়া, কচুক্ষেত, মিরপুর-১০ ও মিরপুর-১ নম্বর, আনসার ক্যাম্প-পাইকপাড়া, আগারগাঁও-তালতলা, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, রামপুরা বাজার, আশকোনা হাজি ক্যাম্প, উত্তরার রাজলক্ষ্মী, মোহাম্মদপুর কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া, কালশী মোড়সহ মোট ৩৩টি এলাকায় টিসিবির পণ্য পাওয়া যাবে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

