Don't Miss
Home / সাহিত্যপাড়া / বিমানে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা অপু বিশ্বাসের
অপু

বিমানে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা অপু বিশ্বাসের

এমএনএ বিনোদন ডেস্ক : শোবিজ জগতের অন্যতম নাম অপু বিশ্বাস। ছোট-বড় সবার পছন্দের অভিনেত্রী অপু। সম্প্রতি কাজে ফিরেছেন পুরোদমে। সিনেমার পাশাপাশি বেশকিছু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও হয়েছেন নিয়মিত। সেই সঙ্গে সময় পেলেই ঘুরে বেড়াচ্ছেন এই নায়িকা।অপরদিকে বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি তার কাজের প্রয়োজনে দেশ কিংবা বিদেশে নানা জায়গায় গিয়ে থাকেন।

সম্প্রতি এই দুজনের দেখা মিলল এক জায়গায়। তারা পরিকল্পনা করে একত্র হননি। একই জায়গায় হঠাৎ দেখা হয়ে যায় তাদের। আর এমন ঘটনা ঘটল বিমানে। শনিবার (২০ নভেম্বর) সকালের একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারী জেলার সৈয়দপুরের উদ্দেশে রওনা হন দুজন। আর সেখানেই দেখা হয়ে যায় তাদের।

সেই মুহূর্তকে অপু বিশ্বাস ক্যামেরাবন্দি করে নেন। সেই সঙ্গে অপু তার ভ্যারিফায়েড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দীপু আপা।’ জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে উড়াল দিয়েছেন তারা। অপু বিশ্বাসের সঙ্গে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

শিক্ষামন্ত্রীর সঙ্গে কী কথা হলো? জানতে চাইলে অপু বিশ্বাস সময় নিউজকে বলেন, ‘কাকতালীয়ভাবে দীপু আপার সঙ্গে দেখা হয়ে গেল। প্রায় একঘন্টার একটা জার্নি ছিল আমাদের। আপা সঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করেছি। বিশেষ করে স্কুল-কলেজ খুলে দেওয়ার ব্যাপারে। আপাও আমার ছেলের খোঁজ খবর নিয়েছেন। যাত্রাটা সত্যি ভালো ছিল।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...