Don't Miss
Home / হোম স্লাইডার / বিয়ের মঞ্চে লজ্জায় ‘লাল’ পরীমনি ও রাজ
আলোচিত্র অভিনেত্রী পরীমনি। দুই ঘণ্টার অপেক্ষার

বিয়ের মঞ্চে লজ্জায় ‘লাল’ পরীমনি ও রাজ

এমএনএ বিনোদন ডেস্ক : অপেক্ষায় বধূবেশে পালকিতে চড়ে অনুষ্ঠানের মঞ্চে আসবেন ঢাকাই সিনেমার আলোচিত্র অভিনেত্রী পরীমনি। দুই ঘণ্টার অপেক্ষার অবসান শেষে পরী আসলেন, চড়লেন পালকিতে সঙ্গে তার স্বামী অভিনেতা শরীফুল রাজ।ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে পালকিতে করে মঞ্চে নেওয়া হলো পরীকে। সঙ্গে গেলেন তার স্বামী শরীফুল রাজ। আমন্ত্রিত অতিথির সামনে লাজুকভাবে আসন গ্রহণ করলেন তারা।

যে আয়োজন পরী-রাজকে ঘিরে সেই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল তাদের নতুন সিনেমা গুণিন এর মুক্তি উপলক্ষে। সিনেমাটির মুক্তি উপলক্ষেই খোলা আকাশের নিচে আয়োজন করা হয় প্রিমিয়ার অনুষ্ঠান। এ সিনেমার জন্য চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের প্রেম গড়িয়েছে সংসারে।

অভিনেতা রাজও জানালেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুনিন সিনেমার শুটিং করতে গিয়েই তাদের বন্ধুত্ব। ১১ মার্চ দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘গুণিন’।
সিনেমার গল্পে দেখা যাবে, গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেম পর্দায় তুলে ধরেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।শুক্রবার ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘গুণিন’। সিনেমাটি মুক্তির আগে বুধবার রাজধানীর ১০০ ফিট এই আয়োজন করা হয়।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...