Don't Miss
Home / আজকের সংবাদ / মিয়ানমারে সামারিক জান্তার হত্যাযজ্ঞ বেড়েই চলেছে

মিয়ানমারে সামারিক জান্তার হত্যাযজ্ঞ বেড়েই চলেছে

এমএনএ আন্তর্জাতিক : মিয়ানমারে সামারিক জান্তার হত্যাযজ্ঞ বেড়েই চলেছে।  মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভে সামরিক বাহিনীর গুলিতে বুধবার প্রাণ হারিয়েছে অন্তত ৩৮ জন বিক্ষোভকারী।

এই ঘটনার পর জাতিসংঘ দিনটিকে সেনা অভ্যুত্থান হওয়ার পর সবচেয়ে ‘রক্তাক্ত দিন’ হিসেবে মন্তব্য করেছে।

মিয়ানমারে জাতিসংঘের দূত ক্রিস্টিন শারনার বুর্গেনার বলেন, দেশটি থেকে খুবই মর্মান্তিক কিছু ভিডিও আসছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যরা বুলেট ও রাবার বুলেট ছোঁড়ে।

মিয়ানমারের বিক্ষোভে এমন অবদমনমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববাসী কিন্তু মিয়ানমার সেসবকেই উপেক্ষা করে চলেছে।

বুধবারের এই মৃত্যুর ঘটনার পরে যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা আহ্বান করেছে। আর যুক্তরাষ্ট্র জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তারা।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। বড় জনসমাগমে নিষেধাজ্ঞা ও রাত্রিকালীন কারফিউ থাকা সত্ত্বেও তারা বিক্ষোভ দেখায়।

x

Check Also

আলোচনার মধ্যেই নতুন হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র হামলা ...