মুশফিককে সরিয়ে টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব
Posted by: News Desk
December 10, 2017
এমএনএ রিপোর্ট : টেস্ট অধিনায়কত্ব হারালেন মুশফিকুর রহিম। বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
সভায় টেস্ট দলের সহ–অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এত দিন এ দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাঁকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ–অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে।
গত মার্চে শ্রীলঙ্কা সফরেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপরই সাকিবকে সংক্ষিপ্ততম ভার্সনের জন্য অধিনায়ক নির্বাচন করা হয়। এবার তাকে দেয়া হলো টেস্ট ফরম্যাটের দায়িত্বও।
মুশফিকুর রহিমের টেস্টের অধিনায়কত্ব নিয়ে বারবারই প্রশ্ন ওঠে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অধিনায়কত্ব হারাবেন বলে বেশ কয়েকবার জোর গুঞ্জন ওঠে। এবার সেটিই বাস্তবে রূপ নিল। মুশফিককে সরিয়ে সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রবিবার বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেন। মিটিং শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের টেস্ট অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত কয়েক মাস ধরে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মুশফিক টেস্টে, মাশরাফি ওয়ানডে এবং সাকিব ছিলেন টি-টোয়েন্টি দলের দায়িত্বে। তবে এবার অধিনায়কের সংখ্যা কমে দুয়ে নেমে আসল। টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্বের বাহুবন্ধনীও পেলেন সাকিব।
টেস্টের নতুন অধিনায়ক হিসেবে সাকিবের অধ্যায় শুরু হবে আগামী মাসেই। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব। তার ডেপুটি হিসেবে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মুশফিককে সরানোর স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি বিসিবির পক্ষ থেকে। পাপন যেমনটা বলছিলেন, ‘আমরা আপনাদের সঠিক কারণ বলতে পারবো না। কিন্তু আমাদের মনে হয়েছে মুশফিকের ব্যাটিংয়ে আরো মনোযোগ দেয়া উচিত এবং টেনশনমুক্ত থাকা উচিত।’
গত এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজের পরপরই সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বোর্ড।
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল মাশরাফির কাঁধে।
এর আগে বাংলাদেশকে ৯টি টেস্টে নেতৃত্ব দেন সাকিব। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় এই তারকা অলরাউন্ডারের। এছাড়া ২০১০ সালে সাতটি এবং ২০১১ সালে একটি টেস্টে টাইগারদের নেতৃত্ব দেন সাকিব।
অধিনায়ক সাকিব টেস্ট টাইগারদের মুশফিককে সরিয়ে 2017-12-10