Don't Miss
Home / হোম স্লাইডার / সিঙ্গেলরা যেভাবে কাটাবেন ভালোবাসার সপ্তাহটি
এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যি

সিঙ্গেলরা যেভাবে কাটাবেন ভালোবাসার সপ্তাহটি

এমএনএ জীবনচর্চা ডেস্ক : প্রেম এমন এক অনুভূতি যা পৃথিবীর সবাই একবার না একবার অনুভব করে থাকেন। এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যিনি কখনো প্রেমে পড়েননি। যেকোনো বয়সে যে কারো প্রতি মানুষ ভালোবাসা অনুভব করতে পারেন। প্রেমে কেউ সফল হন, কেউ আবার ব্যর্থ হন। কারণ পৃথিবীতে সবাই তার মনের মতো মানুষকে খুঁজে পেলেও, জীবনসঙ্গী হিসেবে পান না। তাই অনেকেই একাকী জীবন কাটিয়ে দেন।এ জন্য যারা সিঙ্গেল তারা যে সুখী নয়, বিষয়টি এমন না। তবে সিঙ্গেলদের জন্য ভ্যালেন্টাইন উইক আলাদা কোনো বার্তা নিয়ে আসে না। অন্য দম্পতিদের একসঙ্গে ঘুরতে দেখলে, হাসতে হাসতে ছবি তুলতে দেখলে যারা সিঙ্গেল তাদের একাকিত্ব কয়েক গুণ বেড়ে যায়। তবে এ ধরনের পরিস্থিতিতে নিজেকে ভালো রাখার অনেক উপায় আছে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

বই পড়া

বই সর্বোত্তম বন্ধু্। আপনার যে ধরনের বই পছন্দ তাই বেছে নিন। হতে পারে উপন্যাস বা রোমান্টিক কোনো অণুগল্প বা সায়েন্স ফিকশনের বই।

যা ভালো লাগে তাই করুন

বাগান করা, পরিষ্কার করা, প্রতিবেশীর বা আপনার নিজের পোষা প্রাণীকে বেড়াতে নিয়ে যাওয়া, আপনার ভালো লাগার জন্য যা কিছু দরকার করুন। আপনি যা করে ভালো বোধ করবেন এর পেছনে সময় ব্যয় করুন।

সৃজনশীল দিক কাজে লাগান

আপনি রান্না করতে পারেন বা ছবি আঁকতে ভালোবাসেন? নিজের প্রতিভাকে তুলে ধরুন। যেটা করতে আপনার ভালো লাগে। যদি আপনি গান ভালোবাসেন তাহলে গিটার, হারমোনিয়াম নিয়ে কিছু ভালো সময় কাটাতে পারেন।

পার্টি করুন

আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি নন যিনি সিঙ্গেল। আপনার যেসব বন্ধু সিঙ্গেল আছে তাদের নিয়ে পার্টি করুন। প্রতিবেশীদের মধ্যেও খোঁজ নিন। এতে সম্পর্কও ভালো হবে। পার্টিতে মজার কোনো থিম রাখুন। মজাদার স্ন্যাক্সের ব্যবস্থা করুন।

শপিং

কিছু থেরাপি সব সময় মনের জন্য ভালো। আপনার পছন্দের শপিং মলে যান। এরপর সাধ্যের মধ্যে যা খুশি কেনাকাটা করুন। আগে যেটা কিনতে চেয়েছিলেন কিন্তু কেনেননি এমন কিছু ক্রয় করুন। এতে আত্মিক শান্তি মিলবে। তবে নিজের সাধ্যের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।

গান

পরিস্থিতি যা-ই হোক না কেন গানের যে শক্তি তাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। যখনই আপনি একাকিত্ব অনুভব করেন, তখনই গান শুনুন। এমন কোনো গান, যা আপনাকে অনুপ্রাণিত করে। বিনোদনমূল অডিও ইন্টারভিউও শুনতে পারেন চাইলে। অনেকে রান্নার সময় বা কাজ করার সময় তাদের প্রিয় গান ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে থাকেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...