Don't Miss
Home / আজকের সংবাদ / মেক্সিকোয় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোয় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মেক্সিকোয় ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল গোটা দেশ। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পে বড় ধরণের কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজাধানী শহর মেক্সিকো সিটিও। ছয় মাসের ব্যবধানে এটি দেশটিতে তৃতীয় বড় ভূমিকম্প। মেক্সিকোর ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বরাত দিয়ে সিএনএন তাদের খবরে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভুমিকম্প হয়েছে। সংস্থাটি আরো বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ওজাকা রাজ্যের পিনোটেপা ডি ডন লুইস। যার গভীরতা ছিল ২৪.৬ কিলোমিটার।
তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতা।
ভূমিকম্প আঘাত হানার সঙ্গে সঙ্গে রাজধানী মেক্সিকো সিটির বিপৎসংকেত বেজে ওঠে। শহরের ভবনগুলো কাঁপতে থাকে। দেশটির ওয়াক্সাকা, গুয়েরেরো, পিউবলা ও কিওক্যাম রাজ্যেও এ ভূকম্পন অনুভূত হয়। এ সময় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
মেক্সিকো সিটির বাসিন্দা ৩৭ বছর বয়সী কেভিন ভালাডোলিড বলেন, ‘বিপৎসংকেত বাজার সঙ্গে সঙ্গে সত্যি আমি কেঁদে ফেলেছিলাম। আমি একেবারে হতাশ হয়ে পড়েছিলাম।’
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ভূমিকম্পের পর টুইট বার্তায় বলেছেন, ভূমিকম্পের মাত্রা বিবেচনা করে দুর্যোগ প্রশমনে নিয়োজিত ন্যাশনাল ইমার্জেন্সি কমিটিকে সক্রিয় করা হয়েছে।
ইমার্জেন্সি কমিটি বলেছে, ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষতির কথা জানা যায়নি।
ইউএসজিএস প্রথমে বলেছিল রিখটার স্কেলে ভূমিকম্পটি ৭ দশমিক ৫ মাত্রার ছিল। পরে তারা জানায় এটি ৭ দশমিক ২ মাত্রার ছিল। পরে ৫.৮ মাত্রার একটি পরাঘাতও অনুভূত হয়।
দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই।
গেল বছরের সেপ্টেম্বরেই শক্তিশালী একটি ভূমিকম্পে মেক্সিকোতে ৪৬৫ জনের মৃত্যু হয়। তার কিছুদিন আরেকটি  আগে ভূমিকম্পে ৯০ জনের মৃত্যু হয়য়। মেক্সিকো সিটিতে মানুষজন চিৎকার করতে করতে ভবনগুলো থেকে বেরিয়ে আসে। একটি ভিডিওতে ছাদ থেকে ঝুলে থাকা লাইটগুলো দুলতে ও মানুষকে ভবন থেকে বেরিয়ে এসে রাস্তায় একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...