Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / মেহেরপুরে গুদাম থেকে উদ্ধার করা ২ হাজার লিটার ডিজেল কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি

মেহেরপুরে গুদাম থেকে উদ্ধার করা ২ হাজার লিটার ডিজেল কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে উদ্ধার করা প্রায় ২ হাজার লিটার ডিজেল ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গাংনী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া সড়কের বজলু ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা নির্ধারিত দামের চেয়ে বেশি। বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করতেন। অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযুক্ত বজলু মিয়া দাবি করেন, তিনি মেহেরপুরের জাকির ট্রেডার্স থেকে প্রতি লিটার ১১৫ টাকায় ডিজেল ক্রয় করেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, সরকার নির্ধারিত ডিজেলের মূল্য প্রতি লিটার ১০১ টাকা। সেই দামে জব্দ করা তেল কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...