Don't Miss
Home / জাতীয় / শনিবার বিকেলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ-মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট

শনিবার বিকেলে ঢাকায় বিক্ষোভ সমাবেশ-মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট

এমএনএ প্রতিবেদক

রাজধানীতে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট। কর্মসূচিটি অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে।

এছাড়া আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং স্বৈরাচারী পথে অগ্রসর হচ্ছে। তার দাবি, সরকার প্রকৃত সংস্কারের পরিবর্তে সংবিধানে আংশিক সংশোধন এনে বিষয়টি এড়িয়ে যেতে চায়। এই পরিস্থিতিতে রাজপথে আন্দোলন ছাড়া জোটের সামনে আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...