Don't Miss
Home / ইসলাম ও ধর্ম / রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

এমএনএ প্রতিবেদক

রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জামাতের আয়োজন সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সভাপতিত্বে সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও বলা হয়েছে, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে প্রধান জামাত বায়তুল মোকাররমে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন প্রধান জামাতের জন্য ইমাম, ক্বারী এবং উপস্থাপকের প্রার্থী তালিকা মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় এই তালিকা থেকে একজন ইমাম ও বিকল্প ইমাম, একজন ক্বারী ও বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও বিকল্প উপস্থাপক মনোনয়ন দেবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবারও ঈদের প্রধান জামাত আয়োজনের দায়িত্বে থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর আগামী ২০ বা ২১ মার্চ উদযাপিত হবে। ঈদের দিন রাজধানীর ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...