Don't Miss
Home / আজকের সংবাদ / দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর

আদালত প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

ফলে তার জামিনে মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।

বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গত রোববার জামিন দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...