Don't Miss
Home / আজকের সংবাদ / রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন ২৪ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন ২৪ মার্চ

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন আগামী ২৪ মার্চ এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাবর্তন স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুস সোবহান আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।তবে এই সমাবর্তনে সভাপতি হিসেবে থাকছেন না রাষ্ট্রপতি ও আচার্য। বরং তার স্থলে প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী।
অধ্যাপক আব্দুস সোবহান বলেন, দীর্ঘদিন ধরেই দশম সমাবর্তন নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দশম সমাবর্তন আয়োজনে পদক্ষেপ নেয়। এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মহোদয়ের সদয় সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়। গত ১ জানুয়ারি রাষ্ট্রপতি তার প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আগামী ২৪ মার্চ সমাবর্তন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সমাবর্তন আয়োজনের নতুন কমিটি গত ২৯ জানুয়ারি প্রথম সভা করে। সেখানে সমাবর্তন আয়োজনে সব প্রস্তুতি সম্পন্নে দায়িত্ব বরাদ্দ করা হয়।
জানতে চাইলে রাবি উপ-উপাচার্য ও সমাবর্তন স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, আমরা মার্চে সমাবর্তন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্নে কাজ করছি। আশা করি সকলের সহযোগিতা নিয়ে খুব ভালোভাবে একটি সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হবে।
এর আগে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের মেয়াদকালে ২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দশম সমাবর্তনের জন্য নিবন্ধন করা হয়। পরে সময়সীমা বাড়িয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলে। ওই সময়ে মোট ৫ হাজার ২৭৫ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও দুই বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয় নি।
২০১৭ সালের ৭ মে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. আব্দুস সোবহান। এরপর থেকেই সমাবর্তন আয়োজনে তিনি কার্যক্রম শুরু করেন। পরে গত ২৩ জানুয়ারি সমাবর্তনের নিবন্ধন সময়সীমা আরেক দফা বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়। এতে মোট নিবন্ধনকৃত গ্রাজুয়েট সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৯ জন।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...