Don't Miss
Home / খেলাধূলা / রাশিয়ার বিপক্ষে আরও কঠোর ফিফা
এরই মাঝে জানানো হয়েছেদেশটিতে কোনো আন

রাশিয়ার বিপক্ষে আরও কঠোর ফিফা

এমএনএ খেলাধুলা ডেস্ক : ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিপক্ষে পদক্ষেপ নিতে শুরু করেছে পুরো বিশ্ব। এরই মাঝে জানানো হয়েছে, দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে না। আর নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হলে নিজেদের পতাকা ও জাতীয় সংগীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদের। রোববার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানায় ফিফা।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়া ও ইউক্রেনের ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের হোম ম্যাচগুলো ওই অঞ্চলের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার নির্দেশ দেয়। ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে রাশিয়া তাদের ম্যাচগুলো খেলবে।

ইউক্রেনে হামলার পর শুরুতে রাশিয়ায় বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিপক্ষে একযোগে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। পরে আরও কঠোর অবস্থান নিয়ে তিন দেশের ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। এমনকি সেটা নিরপেক্ষ ভেন্যুতেও নয়।

তবে এ অবস্থায় ফিফার সিদ্ধান্তকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলেছেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেসারে কুলেসা। তিনি বলেন, ‘আমরা এই ম্যাচে অংশ নিতে আগ্রহী নই। আমাদের অবস্থান আগের মতোই, দলের নাম যাই হোক না কেন, পোলিশ জাতীয় দল রাশিয়ার সঙ্গে খেলবে না।’

এদিকে আগামী জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সুইডেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে রাশিয়া। তবে সেখানেও রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় গ্রুপপর্বের তিন দলই। তবে রাশিয়াকে বিভিন্ন প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা উচিত কি না, তা নিয়ে অন্যান্য ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করবে ফিফা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...