Don't Miss
Home / জাতীয় / নতুন সিইসি-চার কমিশনারের শপথ গ্রহণ
নতুন সিইসি-

নতুন সিইসি-চার কমিশনারের শপথ গ্রহণ

এমএনএ জাতীয় ডেস্ক : নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং অপর চার নির্বাচন কমিশনার। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শপথ বাক্য পাঠ করান।রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। এছাড়া নিয়োগ পাওয়া অপর চার নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...