এমএনএ ডেস্ক:ঝলসানো বেগুন ভর্তা-
বেগুন ভর্তার রেসিপি
১.ঢোপা বেগুন ১টি
২.কাচা মরিচ পরিমান মত
৩.পেঁয়াজ কুচি পরিমান মত
৪.সরিষার তেলপরিমান মত
৫.লবন পরিমান মত
৬. ধনিয়া পাতা কুচি
বেগুন টি ধুয়ে মাঝ খানে চাকু দিয়ে এমন ভাবে কেটে দিন যেন বেগুনের ভিতরে তাপ প্রবেশ করতে পারে। কাটা অংশের ভিতরে এমন কিছু দিন যা দিয়ে আপনি বেগুনটা ধরতে পারবেন। এরপর গ্যাসের চুলার আগুনের উপর বেগুন টা ধরে থাকুন। আপনি পাতিল বা কড়াই রাখার স্ট্যান্ড চুলার উপর বসিয়েও বেগুন আগুনে ঝলসিয়ে নিতে পারেন।চুলা লো হিটে চালাবেন। খেয়াল রাখতে হবে যেন পুরো বেগুন টা যেন আগুনের সমান তাপ পায়। ঝলসানো হয়ে গেলে বেগুন পোড়ানোর ঘ্্রাণ / গন্ধ টের পাবেন। তাহলেই বুঝতে পারবেন আপনার বেগুন ঝলসানো হয়ে গেছে।
বেগুন ঝলসানো হয়ে গেলে বেগুনের উপরের চামড়া বা আবরণ টি হালকা ভাবে তুলে ফেলে দিন। এরপর পুরো বেগুনটা ভালো করে সেনে নিন। তাতে পরিমান মত পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাচা মরিচ,সরিষার তেল, লবন দিয়ে একসাথে মেখে ভর্তা করুন। এবার গরম ভাত বা রুটির সাথে ঝলসানো বেগুন ভর্তা পরিবেশন করুন।
(ফারহানা রুমকি)
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

